ইয়াছা‘আলূনাকা ‘আনিছ ছা-‘আতি আইইয়া-না মুরছা-হা-।উচ্চারণ
এরা তোমাকে জিজ্ঞেস করছে, সেই সময়টি (কিয়ামত) কখন আসবে? ২২ তাফহীমুল কুরআন
তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে যে, তা কখন সংঘটিত হবে?মুফতী তাকী উসমানী
তারা তোমাকে জিজ্ঞেস করে কিয়ামাত সম্পর্কে যে, ওটা কখন ঘটবে?মুজিবুর রহমান
তারা আপনাকে জিজ্ঞাসা করে, কেয়ামত কখন হবে?মাওলানা মুহিউদ্দিন খান
এরা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, ‘তা কখন ঘটবে ?’ ইসলামিক ফাউন্ডেশন
তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, ‘তা কখন ঘটবে’?আল-বায়ান
এরা তোমাকে জিজ্ঞেস করে ক্বিয়ামত সম্পর্কে- ‘কখন তা ঘটবে?’তাইসিরুল
তারা ঘড়ি-ঘান্টা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে -- কখন তার আগমন হবে?"মাওলানা জহুরুল হক
২২
মক্কার কাফেররা রসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বারবার এ প্রশ্ন করতো। তাদের এ প্রশ্নটি করার উদ্দেশ্য ছিল কিয়ামত কবে হবে, তার সময় ও তারিখ জানা নয় বরং এ নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা। (আরো বেশী ব্যাখ্যা জানার জন্য তাফহীমুল কুরআন, সূরা মূলক ৩৫ টীকা দেখুন)
৪২. তারা আপনাকে জিজ্ঞেস করে, কিয়ামত সম্পর্কে, তা কখন ঘটবে?
৪২। তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, তা কখন সংঘটিত হবে? (1)
(1) مرساها অর্থাৎ তার নঙ্গর ফেলার সময়। তার মানে কিয়ামত কখন বা কবে ঘটবে? যেমন, নৌকা নিজের শেষ গন্তব্যস্থলে পৌঁছে নঙ্গর ফেলে; সেইরূপ কিয়ামত সংঘটিত হওয়ার সঠিক সময় কি?