ফাইন্নাল জান্নাতা হিয়াল মা’ওয়া।উচ্চারণ
তার ঠিকানা হবে জান্নাত। ২১ তাফহীমুল কুরআন
জান্নাতই হবে তার ঠিকানা।মুফতী তাকী উসমানী
জান্নাতই হবে তার অবস্থিতি স্থান।মুজিবুর রহমান
তার ঠিকানা হবে জান্নাত।মাওলানা মুহিউদ্দিন খান
জান্নাতই হবে তার আবাস। ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয় জান্নাত হবে তার আবাসস্থল।আল-বায়ান
জান্নাতই হবে তার বাসস্থান।তাইসিরুল
সেক্ষেত্রে অবশ্য জান্নাত, -- সেটাই তো বাসস্থান।মাওলানা জহুরুল হক
২১
আখেরাতে আসল ফায়সালার ভিত্তি কি, সে কথা এখন কয়েকটি সংক্ষিপ্ত বাক্যে বলে দেয়া হয়েছে। দুনিয়ার জীবন সম্পর্কে একটি দৃষ্টিভংগী হচ্ছে, মানুষ দাসত্বের সীমানা অতিক্রম করে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করবে এবং স্থির করে নিয়েছে যে, যেভাবেই হোক না কেন দুনিয়ার স্বার্থ হাসিল ও দুনিয়ার স্বাদ আস্বাদন করাই তার লক্ষ্য। এ সম্পর্কে দ্বিতীয় দৃষ্টিভংগীটি হচ্ছে দুনিয়াবী জীবন যাপন করার সময় মানুষকে খেয়াল রাখতে হবে যে, একদিন তাকে নিজের রবের সামনে হাজির হতে হবে এবং প্রবৃত্তির অভিলাশ পূরণ করতে সে এজন্য বিরত থাকবে যে, যদি এখানে সে নিজের প্রবৃত্তির দাবী মেনে নিয়ে কোন অবৈধ সুযোগ-সুবিধা লাভ করে অথবা কোন অবৈধ ভোগবিলাসে লিপ্ত হয়, তাহলে নিজের রবের কাছে এর কি জবাব দেবে? মানুষ দুনিয়ার জীবনে দু’টি দৃষ্টিভংগীর মধ্য থেকে কোনটি গ্রহণ করবে এরই ওপর আখেরাতের ফায়সালা নির্ভর করবে। যদি প্রথমটি গ্রহণ করে তাহলে তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। আর যদি দ্বিতীয়টি গ্রহণ করে, তাহলে তার স্থায়ী ও চিরন্তন আবাস হবে জান্নাত।
৪১. জান্নাতই হবে তার আবাস।
৪১। জান্নাতই হবে তার আশ্রয়স্থল। (1)
(1) যেখানে সে বসবাস করবে; বরং আল্লাহর মেহমান হবে।