ফাইন্নাল জাহীমা হিয়াল মা’ওয়া-।উচ্চারণ
জাহান্নামই হবে তার ঠিকানা। তাফহীমুল কুরআন
জাহান্নামই হবে তার ঠিকানা।মুফতী তাকী উসমানী
জাহান্নামই হবে তার অবস্থান স্থল।মুজিবুর রহমান
তার ঠিকানা হবে জাহান্নাম।মাওলানা মুহিউদ্দিন খান
জাহান্নামই হবে তার আবাস। ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয় জাহান্নাম হবে তার আবাসস্থল।আল-বায়ান
জাহান্নামই হবে তার আবাসস্থল।তাইসিরুল
সেক্ষেত্রে অবশ্য ভয়ংকর আগুন, -- সেটাই তো বাসস্থান।মাওলানা জহুরুল হক
৩৯. জাহান্নামই হবে তার আবাস।(১)
(১) এ আয়াতে জাহান্নামীদের কথা বর্ণনা করা হয়েছে: যে ব্যক্তি আল্লাহ্ তা'আলা ও তাঁর রাসূলের অবাধ্যতা করবে, আর পার্থিব জীবনকে আখেরাতের উপর অগ্ৰাধিকার দেবে অর্থাৎ আখেরাতের কাজ ভুলে গিয়ে দুনিয়ার সুখ ও আনন্দকেই অগ্ৰাধিকার দিবে; তার সম্পর্কে বলা হয়েছে, জাহান্নামই তার আবাস বা ঠিকানা। (সা’দী)
৩৯। জাহীম (জাহান্নাম)ই হবে তার আশ্রয়স্থল। (1)
(1) এ ছাড়া তার কোন অন্য ঠিকানা হবে না যাতে সে তা হতে আশ্রয় নিতে পারবে।