وَبُرِّزَتِ ٱلۡجَحِيمُ لِمَن يَرَىٰ

ওয়া বুররিঝাতিল জাহীমুলিমাইঁ ইয়ার-।উচ্চারণ

এবং প্রত্যেক দর্শনকারীর সামনে জাহান্নাম খুলে ধরা হবে, তাফহীমুল কুরআন

এবং প্রত্যেক দর্শকের সামনে জাহান্নামকে প্রকাশ করা হবে।মুফতী তাকী উসমানী

এবং দর্শকদের জন্য প্রকাশ করা হবে জাহান্নাম।মুজিবুর রহমান

এবং দর্শকদের জন্যে জাহান্নাম প্রকাশ করা হবে,মাওলানা মুহিউদ্দিন খান

এবং প্রকাশ করা হবে জাহান্নাম দর্শকদের জন্যে।ইসলামিক ফাউন্ডেশন

আর জাহান্নামকে প্রকাশ করা হবে তার জন্য যে দেখতে পায়।আল-বায়ান

এবং জাহান্নামকে দেখানো হবে এমন ব্যক্তিকে যে দেখতে পায়।তাইসিরুল

আর ভয়ংকর আগুন দৃষ্টিগোচর করানো হবে যে দেখে তার জন্য।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩৬. আর প্রকাশ করা হবে জাহান্নাম দর্শকদের জন্য,

তাফসীরে আহসানুল বায়ান

৩৬। এবং প্রকাশ করা হবে জাহীম (জাহান্নাম)কে দর্শকদের জন্য। (1)

(1) অর্থাৎ, প্রত্যেক কাফেরদের সম্মুখে তা উপস্থিত করে দেওয়া হবে। যাতে তারা দেখতে পায় বা বুঝে নেয় যে, তাদের এখন থেকে চিরকালের জন্য ঠিকানা হবে জাহান্নাম। কোন কোন আলেম বলেন যে, মু’মিন এবং কাফের উভয়ই জাহান্নামকে দেখবে। মু’মিনগণ তা দেখে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবে যে, তিনি আমাদেরকে ঈমান ও নেক আমলের বদৌলতে এ থেকে পরিত্রাণ দিয়েছেন। আর কাফেররা প্রথম থেকেই ভয়ে ভীত-সন্ত্রস্ত হবে এবং তা দেখে তাদের দুঃখ ও আফসোস আরো বৃদ্ধি পাবে।