ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনছা-নুমা-ছা‘আ-।উচ্চারণ
যেদিন মানুষ নিজে যা কিছু করেছে তা সব স্মরণ করবে ২০ তাফহীমুল কুরআন
যে দিন মানুষ তার যাবতীয় কৃতকর্ম স্মরণ করবেমুফতী তাকী উসমানী
সেদিন মানুষ যা করেছে তা স্মরণ করবে,মুজিবুর রহমান
অর্থাৎ যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবেমাওলানা মুহিউদ্দিন খান
মানুষ যা করেছে তা সে সেই দিন স্মরণ করবে, ইসলামিক ফাউন্ডেশন
সেদিন মানুষ স্মরণ করবে তা, যা সে চেষ্টা করেছে।আল-বায়ান
সেদিন মানুষ স্মরণ করবে যা কিছু করার জন্য সে জোর প্রচেষ্টা চালিয়েছে।তাইসিরুল
সেইদিন মানুষ স্মরণ করবে যার জন্য সে প্রচেষ্টা চালিয়েছিল,মাওলানা জহুরুল হক
২০
অর্থাৎ যেদিন মানুষ দেখে নেবে যে, দুনিয়ায় যে হিসেব-নিকেশের খবর তাকে দেয়া হয়েছিল সেদিনটি এসে গেছে। সে সময় আমলনামা হাতে দেবার আগে দুনিয়ায় সে যা কিছু করেছিল এক এক করে সবকিছু তার মনে পড়ে যাবে। কোন কোন লোক দুনিয়াতেও এ অভিজ্ঞতা অর্জন করে থাকে যে হঠাৎ তারা কোন ভয়াবহ বিপদের মুখোমুখি হয়। মৃত্যুকে তাদের একেবারে অতি নিকটে দেখতে পায়। এ অবস্থায় নিজেদের সারা জীবনের সমস্ত কর্মকাণ্ডের চিত্র তাদের মানস পটে মুহূর্তের মধ্যে ভেসে উঠে।
৩৫. মানুষ যা করেছে তা সে সেদিন স্মরণ করবে,
৩৫। সেদিন মানুষ স্মরণ করবে, যা সে করে এসেছে।