ফাইযা-জাআত্তিত্তাম্মাতুল কুবর-।উচ্চারণ
তারপর যখন মহাবিপর্যয় ঘটবে। ১৯ তাফহীমুল কুরআন
অতঃপর যখন মহা বিপর্যয় সংঘটিত হবে।মুফতী তাকী উসমানী
অতঃপর যখন মহা সংকট উপস্থিত হবে,মুজিবুর রহমান
অতঃপর যখন মহাসংকট এসে যাবে।মাওলানা মুহিউদ্দিন খান
এরপর যখন মহাসংকট উপস্থিত হবে ইসলামিক ফাউন্ডেশন
অতঃপর যখন মহাপ্রলয় আসবে।আল-বায়ান
অতঃপর যখন মহাসংকট এসে যাবে।তাইসিরুল
তারপর যখন ভীষণ দুর্বিপাক আসবে,মাওলানা জহুরুল হক
১৯
এই মহাবিপর্যয় হচ্ছে কিয়ামত। এজন্য এখানে اَلطَامَةُ الْكُبْرَى (আততাম্মাতুল কুবরা) শব্দ ব্যবহার করা হয়েছে। “তাম্মাহ” বলতে এমন ধরনের মহাবিপদ বুঝায় যা সবকিছুর ওপর ছেয়ে যায়। এরপর আবার তার সাথে “কুবরা” (মহা) শব্দ ব্যবহার করে একথা প্রকাশ করা হয়েছে যে সেই বিপদ ও বিপর্যয়ের ভয়াবহতা ও ব্যাপকতা বুঝাবার জন্য শুধুমাত্র “তাম্মাহ” শব্দ যথেষ্ট নয়।
৩৪. অতঃপর যখন মহাসংকট উপস্থিত হবে(১)
(১) এই মহাসংকট ও বিপর্যয় হচ্ছে কিয়ামত। এ-জন্য এখানে “আত-তাম্মাতুল কুবরা” শব্দ ব্যবহার করা হয়েছে। “তাম্মাহ” বলতে এমন ধরনের মহাবিপদ, বিপর্যয় ও সংকট বুঝায় যা সবকিছুর উপর ছেয়ে যায়। এরপর আবার তার সাথে “কুবরা” (মহা) শব্দ ব্যবহার করে একথা প্ৰকাশ করা হয়েছে যে সেই বিপদ, সংকট ও বিপর্যয় হবে অতি ভয়াবহ ও ব্যাপক। (দেখুন, কুরতুবী)
৩৪। অতঃপর যখন মহাসংকট (কিয়ামত) সমাগত হবে,