رَفَعَ سَمۡكَهَا فَسَوَّىٰهَا

রফা‘আ ছামকাহা-ফাছাওয়া-হা-।উচ্চারণ

তার ছাদ অনেক উঁচু করেছেন। তারপর তার ভারসাম্য কায়েম করেছেন। তাফহীমুল কুরআন

তিনি তার উচ্চতা উত্তোলন করেছেন, তারপর তা সুবিন্যস্ত করেছেন।মুফতী তাকী উসমানী

তিনি এটাকে সুউচ্চ ও সুবিন্যস্ত করেছেন।মুজিবুর রহমান

তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন।মাওলানা মুহিউদ্দিন খান

তিনি এটার ছাদকে সুউচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন। ইসলামিক ফাউন্ডেশন

তিনি এর ছাদকে উচ্চ করেছেন এবং তাকে সুসম্পন্ন করেছেন।আল-বায়ান

তার ছাদ অনেক উচ্চে তুলেছেন, অতঃপর তাকে ভারসাম্যপূর্ণ করেছেন।তাইসিরুল

তিনি এর উচ্চতা উন্নীত করেছেন, আর তাকে সুবিন্যস্ত করেছেন,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২৮. তিনি এর ছাদকে সুউচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন।

তাফসীরে আহসানুল বায়ান

২৮। তিনি তার ছাদকে সুউচ্চ ও সুবিন্যস্ত করেছেন।(1)

(1) কোন কোন আলেম سمك -এর অর্থ ছাদ বলেছেন। সুবিন্যস্ত করার অর্থ হল, তাকে এমন আকৃতি ও গঠন দান করা, যাতে তাতে কোন প্রকার খুঁত, ত্রুটি, বঙ্কিমতা ও ফাটল না থাকে।