ওয়া আগতাশা লাইলাহা-ওয়া আখরজা দুহা-হা-।উচ্চারণ
তার রাতকে ঢেকে দিয়েছেন এবং তার দিনকে প্রকাশ করেছেন। ১৫ তাফহীমুল কুরআন
তিনি তার রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং তার দিনের আলো প্রকাশ করেছেন।মুফতী তাকী উসমানী
এবং তিনি ওর রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং ওর জ্যোতি বিনির্গত করেছেন।মুজিবুর রহমান
তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যোলোক প্রকাশ করেছেন।মাওলানা মুহিউদ্দিন খান
আর তিনি এটার রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ করেছেন এটার সূর্যালোক; ইসলামিক ফাউন্ডেশন
আর তিনি এর রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং এর দিবালোক প্রকাশ করেছেন।আল-বায়ান
তিনি তার রাতকে আঁধারে ঢেকে দিয়েছেন, আর তার দিবালোক প্রকাশ করেছেন।তাইসিরুল
আর এর রাতকে তিনি অন্ধকারাচ্ছন্ন করেছেন, আর বের করে এনেছেন এর দিবালোক।মাওলানা জহুরুল হক
১৫
রাত ও দিনকে আকাশের সাথে সম্পর্কিত করেছেন। কারণ আকাশের সূর্য অস্ত যাওয়ার ফলে রাত হয় এবং সূর্য উঠার ফলে হয় দিন। রাতের জন্য ঢেকে দেয়া শব্দটি এই অর্থে ব্যবহার করা হয়েছে যে, সূর্য অস্ত যাওয়ার পর রাতে অন্ধকার পৃথিবীর ওপর এমনভাবে ছেয়ে যায় যেন ওপর থেকে তার ওপর পরদা দিয়ে ঢেকে দেয়া হয়।
২৯. আর তিনি এর রাতকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ করেছেন এর সূর্যালোক;
২৯। এবং তিনি এর রজনীকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং (দিবসে) এর সূর্যালোক প্রকাশ করেছেন।(1)
(1) أغطش মানে أظلم অর্থাৎ আঁধার করা এবং أخرج মানে أبرز অর্থাৎ প্রকাশ করেছেন। আর نهارها -এর স্থানে ضحاها শব্দ এই জন্য বলা হয়েছে যে, চাশতের সময়টা হল খুবই উত্তম ও উৎকৃষ্ট সময়। এর ভাবার্থ হল, দিনকে সূর্য দ্বারা উজ্জ্বলময় করেছেন।