ইন্না ফী যা-লিকা লা‘ইবরতাল লিমাইঁ ইয়াখশা-।উচ্চারণ
আসলে এর মধ্যে রয়েছে মস্তবড় শিক্ষা, যে ভয় করে তার জন্যে। ১২ তাফহীমুল কুরআন
বস্তুত যে আল্লাহর ভয় করে তার জন্য এ ঘটনার মধ্যে অবশ্যই শিক্ষা আছে।মুফতী তাকী উসমানী
যে ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে।মুজিবুর রহমান
যে ভয় করে তার জন্যে অবশ্যই এতে শিক্ষা রয়েছে।মাওলানা মুহিউদ্দিন খান
যে ভয় করে তার জন্যে অবশ্যই এতে শিক্ষা রয়েছে।ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয় যে ভয় করে তার জন্য এতে শিক্ষা রয়েছে।আল-বায়ান
যে ভয় করে এমন প্রতিটি লোকের জন্য এতে অবশ্যই শিক্ষা আছে।তাইসিরুল
নিঃসন্দেহ এতে বাস্তব শিক্ষা রয়েছে তার জন্য যে ভয় করে।মাওলানা জহুরুল হক
১২
অর্থাৎ আল্লাহর রসূলকে মিথ্যা বলার ও তাঁর দাওয়াত প্রত্যাখ্যান করার পরিণামকে ভয় করো। ফেরাউন এই পরিণামের মুখোমুখি হয়েছিল।
২৬. নিশ্চয় যে ভয় করে তার জন্য তো এতে শিক্ষা রয়েছে।
২৬। যে (আল্লাহকে) ভয় করে, তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে। (1)
(1) এতে নবী (সাঃ)-এর জন্য সান্ত্বনা এবং মক্কার কাফেরদের জন্য হুমকি রয়েছে যে, যদি তারা পূর্বেকার লোকদের ঘটনাসমূহ থেকে উপদেশ গ্রহণ না করে, তাহলে তাদের পরিণামও ফিরআউনের মত হতে পারে।