ফাআখাযাহুল্লা-হু নাক-লাল আ-খিরতি ওয়াল ঊলা-।উচ্চারণ
অবশেষে আল্লাহ তাকে আখেরাত ও দুনিয়ার আযাবে পাকড়াও করলেন। তাফহীমুল কুরআন
পরিণামে আল্লাহ তাকে পাকড়াও করলেন আখেরাত ও দুনিয়ার শাস্তিতে। মুফতী তাকী উসমানী
ফলে আল্লাহ তাকে ধৃত করলেন আখিরাতের ও ইহকালের দন্ডের নিমিত্ত।মুজিবুর রহমান
অতঃপর আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি দিলেন।মাওলানা মুহিউদ্দিন খান
এরপর আল্লাহ্ একে আখিরাতে ও দুনিয়ায় কঠিন শাস্তিতে পাকড়াও করলেন। ইসলামিক ফাউন্ডেশন
অবশেষে আল্লাহ তাকে আখিরাত ও দুনিয়ার আযাবে পাকড়াও করলেন।আল-বায়ান
পরিশেষে আল্লাহ তাকে আখেরাত ও দুনিয়ার ‘আযাবে পাকড়াও করলেন।তাইসিরুল
সেজন্য আল্লাহ্ তাকে পাকড়াও করলেন পরকালের ও পূর্বের জীবনের দৃষ্টান্ত বানিয়ে।মাওলানা জহুরুল হক
ফির‘আউনকে দুনিয়ায় তো এই শাস্তি দেওয়া হল যে, গোটা বাহিনীসহ তাকে সাগরে ডুবিয়ে দেওয়া হল। বিস্তারিত দেখুন সূরা শুআরা (২৬ : ৬১-৬৪) আর আখেরাতের শাস্তি হবে জাহান্নামে।
২৫. অতঃপর আল্লাহ তাকে আখেরাতে ও দুনিয়ায় কঠিন শাস্তিতে পাকড়াও করলেন।(১)
(১) نكال শব্দের অর্থ দৃষ্টান্তমূলক শাস্তি, যা দেখে অন্যরাও আতঙ্কিত হয়ে যায় এবং শিক্ষা পায়। (কুরতুবী)
২৫। ফলে আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি দ্বারা পাকড়াও করলেন। (1)
(1) অর্থাৎ, আল্লাহ তাকে এমনভাবে পাকড়াও করলেন যে, আগামীতে দুনিয়ায় আগমনকারী আল্লাহদ্রোহীদের জন্য শিক্ষণীয় ও উপদেশস্বরূপ হয়ে রইল। আর কিয়ামতের আযাব তো তার জন্য আছেই, যা সে সেখানে ভোগ করবে।