ثُمَّ أَدۡبَرَ يَسۡعَىٰ

ছু ম্মা আদবার ইয়াছ‘আ-।উচ্চারণ

তারপর চালবাজী করার মতলবে পিছন ফিরলো। ১০ তাফহীমুল কুরআন

তারপর প্রতিবিধানের চেষ্টা করতে ফিরে গেল।মুফতী তাকী উসমানী

অতঃপর সে পশ্চাৎ ফিরে প্রতিবিধানে সচেষ্ট হল।মুজিবুর রহমান

অতঃপর সে প্রতিকার চেষ্টায় প্রস্থান করল।মাওলানা মুহিউদ্দিন খান

এরপর সে পশ্চাৎ ফিরে প্রতিবিধানে সচেষ্ট হল। ইসলামিক ফাউন্ডেশন

তারপর সে ফাসাদ করার চেষ্টায় প্রস্থান করল।আল-বায়ান

অতঃপর সে (আল্লাহর বিরুদ্ধে) জোর প্রচেষ্টা চালানোর জন্য (সত্যের) উল্টোপথে ফিরে গেল।তাইসিরুল

তারপর সে চলে গেল প্রচেষ্টা চালাতে;মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১০

কুরআনের বিভিন্ন স্থানে এর বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছেঃ ফেরাউন সারা মিসর থেকে শ্রেষ্ঠ পারদর্শী যাদুকরদের ডেকে আনে এবং একটি বিশাল সাধারণ সমাবেশে তাদেরকে লাঠি ও দড়ি দিয়ে অজগর সাপ বানাতে বলে, যাতে করে লোক বিশ্বাস করে যে মূসা আলাইহিস সালাম কোন নবী নন এবং একজন যাদুকর এবং লাঠিকে অজগরে পরিণত করার যে তেলেসমাতি তিনি দেখিয়েছেন অন্যান্য যাদুকররাও তা দেখাতে পারে। কিন্তু তার এ প্রতারণাপূর্ণ কৌশল ব্যর্থ হলো এবং যাদুকররা পরাজিত হয়ে নিজেরাই স্বীকার করে নিল যে, হযরত মূসা আলাইহিস সালাম যা কিছু দেখিয়েছেন তা যাদু নয় বরং মু’জিযা।

তাফসীরে মুফতি তাকি উসমানী

এর আরেক অর্থ হতে পারে, ‘সে ফিরে গেল ছুটতে ছুটতে’, অর্থাৎ বিশাল অজগর দেখে সে ভীষণ ভয় পেয়ে গেল। তাই প্রাণ নিয়ে ছুটে পালাল। -অনুবাদক

তাফসীরে জাকারিয়া

২২. তারপর সে পিছনে ফিরে প্রতিবিধানে সচেষ্ট হল।(১)

(১) অর্থাৎ হককে বাতিল দ্বারা প্ৰতিহত করতে চেষ্টা করতে লাগল। (ইবন কাসীর)

তাফসীরে আহসানুল বায়ান

২২। অতঃপর সে পিছন ফিরে প্রতিবিধানে সচেষ্ট হল। (1)

(1) অর্থাৎ, সে ঈমান ও আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েই ক্ষান্ত হল না; বরং যমীনে ফাসাদ ছড়ানোতে এবং মূসা (আঃ)-এর মুকাবিলা করতে প্রচেষ্টা চালালো। সুতরাং সে যাদুকরদেরকে উপস্থিত করে মূসা (আঃ) এর মুকাবেলা করালো; যাতে মূসা (আঃ)-কে মিথ্যা সাব্যস্ত করা যায়।