হাল আতা-কা হাদীছুমূছা-।উচ্চারণ
তোমার ৬ কাছে কি মূসার ঘটনার খবর পৌঁছেছে? তাফহীমুল কুরআন
(হে রাসূল!) তোমার কাছে কি মূসার বৃত্তান্ত পৌঁছেছে?মুফতী তাকী উসমানী
তোমার নিকট মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি?মুজিবুর রহমান
মূসার বৃত্তান্ত আপনার কাছে পৌছেছে কি?মাওলানা মুহিউদ্দিন খান
তোমার নিকট মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি ? ইসলামিক ফাউন্ডেশন
মূসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি?আল-বায়ান
মূসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি?তাইসিরুল
তোমার কাছে মূসার কাহিনী পৌঁছেছে কি? --মাওলানা জহুরুল হক
৬
মক্কার কাফেরদের কিয়ামত ও আখেরাতকে না মানা এবং তা নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা আসলে কোন দার্শনিক তত্ত্বের অস্বীকৃতি ছিল না। বরং এভাবে তারা আল্লাহর রসূলের প্রতি মিথ্যা আরোপ করতো। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে তারা যে কৌশল অবলম্বন করতো তা কোন সাধারণ মানুষের বিরুদ্ধে ছিল না।
বরং তার উদ্দেশ্য ছিল আল্লাহর রসূলকে আঘাত হানা ও ক্ষতিগ্রস্ত করা। তাই আখেরাতের জীবনের ব্যাপারে আরো বেশী যুক্তি প্রমাণ পেশ করার আগে তাদেরকে হযরত মূসা (আ) ও ফেরাউনের ঘটনা শুনানো হচ্ছে। এভাবে তারা রসূলের সাথে সংঘাতে লিপ্ত হওয়া এবং রসূল প্রেরণকারী আল্লাহর মোকাবিলায় মাথা উঁচু করার পরিণাম সম্পর্কে সতর্ক হয়ে যেতে পারবে।
১৫. আপনার কাছে মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি?(১)
(১) কাফেরদের অবিশ্বাস, হটকারিতা ও শক্রতার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে মর্মপীড়া অনুভব করতেন, তা দূর করার উদ্দেশ্যে মূসা আলাইহিস সালাম ও ফিরআউনের ঘটনা উল্লেখ করা হয়েছে। এতে ইঙ্গিত করা হয়েছে যে, শত্রুরা কেবল আপনাকেই কষ্ট দেয়নি, পূর্ববর্তী সকল রাসূলকেও কষ্ট দিয়েছে, কিন্তু তাদের পরিণতি হয়েছে ভয়াবহ। সুতরাং আপনিও সবর করুন। (দেখুন, কুরতুবী)
১৫। (হে মুহাম্মাদ!) তোমার নিকট মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি?