قَالُواْ تِلۡكَ إِذٗا كَرَّةٌ خَاسِرَةٞ

ক-লূতিলকা ইযান কাররতুন খা-ছিরহ।উচ্চারণ

বলতে থাকে “তাহলে তো এ ফিরে আসা হবে বড়ই লোকসানের!” তাফহীমুল কুরআন

তারা বলে, তাহলে তো সেটা বড় ক্ষতির প্রত্যাবর্তন। মুফতী তাকী উসমানী

তারা বলেঃ তা’ই যদি হয় তাহলেতো এটা সর্বনাশা প্রত্যাবর্তন!মুজিবুর রহমান

তবে তো এ প্রত্যাবর্তন সর্বনাশা হবে!মাওলানা মুহিউদ্দিন খান

তারা বলে, ‘তাই যদি হয় তবে তো এটা সর্বনাশা প্রত্যাবর্তন।’ ইসলামিক ফাউন্ডেশন

তারা বলে, ‘তাহলে তা তো এক ক্ষতিকর প্রত্যাবর্তন’।আল-বায়ান

তারা বলে, ‘অবস্থা যদি তাই হয় তাহলে এই ফিরিয়ে আনাটাতো সর্বনাশের ব্যাপার হবে।’তাইসিরুল

তারা বলে -- "তাই যদি হয় তবে এ হবে সর্বনাশা প্রত্যাবর্তন।"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

অর্থাৎ যখন তাদেরকে বলা হল, হ্যাঁ সেখানে এমনটিই হবে, তারা বিদ্রূপ করে পরস্পর বলাবলি করতে লাগলোঃ সত্যিই যদি আমাদের আবার জীবিত হয়ে ফিরে আসতে হয় তাহলে তো আমরা মারা পড়বো। এরপর আমাদের আর রক্ষা নেই।

তাফসীরে মুফতি তাকি উসমানী

অর্থাৎ বাস্তবিকই যদি আমাদেরকে পুনরায় জীবিত করা হয়, তবে আমরা বড়ই ক্ষতিগ্রস্ত হব। কেননা আমরা দ্বিতীয় জীবনের জন্য কোন রকম প্রস্তুতি গ্রহণ করিনি।

তাফসীরে জাকারিয়া

১২. তারা বলে, তাই যদি হয় তবে তো এটা এক সর্বনাশা প্ৰত্যাবর্তন।

তাফসীরে আহসানুল বায়ান

১২। তারা বলে, ‘তা-ই যদি হয়, তাহলে তো এটা ক্ষতিকর প্রত্যাবর্তন!’ (1)

(1) অর্থাৎ, যদি সত্যিকারে ঐরূপই ঘটে যেমন নাকি মুহাম্মাদ বলে। তাহলে তো দ্বিতীয়বার জীবিত হওয়া আমাদের জন্য বড়ই ক্ষতিকর সাব্যস্ত হবে।