ইয়াকূ লূনা আ ইন্না-লামারদূদূনা ফিল হা-ফিরহ।উচ্চারণ
এরা বলে, “সত্যিই কি আমাদের আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে? তাফহীমুল কুরআন
তারা (কাফেরগণ) বলে, আমাদেরকে কি পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া হবে? মুফতী তাকী উসমানী
তারা বলেঃ আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হবই –মুজিবুর রহমান
তারা বলেঃ আমরা কি উলটো পায়ে প্রত্যাবর্তিত হবই-মাওলানা মুহিউদ্দিন খান
তারা বলে, ‘আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হবই- ইসলামিক ফাউন্ডেশন
তারা বলে, ‘আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হবই,আল-বায়ান
তারা বলে, ‘আমাদেরকে কি আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে?তাইসিরুল
তারা বলছে -- "আমরা কি সত্যিই প্রথমাবস্থায় প্রত্যাবর্তিত হব?মাওলানা জহুরুল হক
অর্থাৎ আমাদের মৃত্যুর পর পুনরায় আগের মত জীবিতাবস্থায় ফিরিয়ে দেওয়া হবে?
১০. তারা বলে, আমরা কি আগের অবস্থায় ফিরে যাবই—
১০। তারা (কাফেররা) বলে, ‘আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হবই? (1)
(1) حافرة প্রথম অবস্থাকে বলা হয়। এটা কিয়ামতের দিনকে অস্বীকারকারীদের উক্তি যে, ‘আমাদেরকে কি পুনরায় ঐরূপ জীবিত করা হবে, যেরূপ মৃত্যুর পূর্বে ছিলাম!?’