কূলূবুইঁ ইয়াওমাইযিওঁ ওয়া-জিফাহ।উচ্চারণ
কতক হৃদয় সেদিন ভয়ে কাঁপতে থাকবে। ৩ তাফহীমুল কুরআন
সে দিন বহু হৃদয় হবে প্রকম্পিত।মুফতী তাকী উসমানী
কত হৃদয় সেদিন সন্ত্রস্ত হবে,মুজিবুর রহমান
সেদিন অনেক হৃদয় ভীত-বিহবল হবে।মাওলানা মুহিউদ্দিন খান
কত হৃদয় সেই দিন সন্ত্রস্ত হবে, ইসলামিক ফাউন্ডেশন
সেদিন অনেক হৃদয় ভীত-সন্ত্রস্ত হবে।আল-বায়ান
কত হৃদয় সে দিন ভয়ে ভীত হয়ে পড়বে,তাইসিরুল
হৃদয় সেদিন সন্ত্রস্ত হবে,মাওলানা জহুরুল হক
৩
“কতক হৃদয়” বলা হয়েছে কারণ কুরআন মজীদের দৃষ্টিতে শুধুমাত্র কাফের, নাফরমান ও মুনাফিকরাই কিয়ামতের দিন ভীত ও আতংকিত হবে। সৎ মু’মিনবান্দাদের ওপর এ ভীতি প্রভাব বিস্তার করবে না। সূরা আম্বিয়ায় তাদের সম্পর্কে বলা হয়েছেঃ “সেই চরম ভীতি ও আতংকের দিনে তারা একটু ও পেরেশান হবে না এবং ফেরেশতারা এগিয়ে এসে তাদেরকে অভ্যর্থনা জানাবে। তারা বলতে থাকবে, “তোমাদের সাথে এ দিনটিরই ওয়াদা করা হয়েছিল।” (১০৩ আয়াত)
৮. অনেক হৃদয় সেদিন সন্ত্রস্ত হবে(১),
(১) “কতক হৃদয়” বলতে কাফের ও নাফরমানদের বোঝানো হয়েছে। কিয়ামতের দিন তারা ভীত ও আতঙ্কিত হবে। (মুয়াস্সার) সৎ মুমিন বান্দাদের ওপর এ ভীতি প্রভাব বিস্তার করবে না। অন্যত্র তাদের সম্পর্কে বলা হয়েছেঃ “সেই চরম ভীতি ও আতংকের দিনে তারা একটুও পেরেশান হবে না এবং ফেরেশতারা এগিয়ে এসে তাদেরকে অভ্যর্থনা জানাবে। তারা বলতে থাকবে, তোমাদের সাথে এ দিনটিরই ওয়াদা করা হয়েছিল।” (সূরা আল-আম্বিয়া: ১০৩)
৮। কত হৃদয় সেদিন ভীত-সন্ত্রস্ত হবে। (1)
(1) কিয়ামতের ভয়াবহতা এবং কঠিনতার কারণে।