وَٱلسَّـٰبِحَٰتِ سَبۡحٗا

ওয়াছছা-বিহা-তি ছাবহা-।উচ্চারণ

আর (সেই ফেরেশতাদেরও যারা বিশ্বলোকে) দ্রুত গতিতে সাঁতরে চলে, তাফহীমুল কুরআন

তারপর (শূন্যে) তীব্রগতিতে সাতার কেটে যায়।মুফতী তাকী উসমানী

এবং যারা তীব্র গতিতে সন্তরণ করে,মুজিবুর রহমান

শপথ তাদের, যারা সন্তরণ করে দ্রুতগতিতে,মাওলানা মুহিউদ্দিন খান

এবং যারা তীব্র গতিতে সন্তরণ করে, ইসলামিক ফাউন্ডেশন

আর কসম দ্রুতগতিতে সন্তরণকারীদের।আল-বায়ান

শপথ সেই ফেরেশতাদের যারা দ্রুতগতিতে সাঁতার কাটে,তাইসিরুল

আর সন্তরণকারীদের দ্রত সন্তরণে,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩. আর তীব্ৰ গতিতে সন্তরণকারীদের(১),

(১) এটা তাদের তৃতীয় বিশেষণ। سابحات এর আভিধানিক অর্থ সাঁতার কাটা। এই সাঁতারু বিশেষণটিও মৃত্যুর ফেরেশতাগণের সাথে সম্পর্কযুক্ত। মানুষের রূহ কবজ করার পর তারা দ্রুতগতিতে আকাশের দিকে নিয়ে যায়। (কুরতুবী)

তাফসীরে আহসানুল বায়ান

৩। শপথ তাদের; যারা তীব্র গতিতে সন্তরণ করে। (1)

(1) سبح শব্দের অর্থ হল সাঁতার কাটা। ফিরিশতা আত্মা বের করার সময় মানুষের শরীরে প্রবেশ করে এমনভাবে সাঁতার কাটেন যেমন, ডুবুরীরা মণিমুক্তা খোঁজার উদ্দেশ্যে সমুদ্রের গভীরে সাঁতার কেটে থাকে। অথবা অর্থ এটাও হতে পারে যে, আল্লাহর হুকুম নিয়ে ফিরিশতারা খুব শীঘ্রতার সাথে আসমান থেকে যমীনে সাঁতার কেটে অবতরণ করেন। কেননা, দ্রুতগামী ঘোড়াকেও سابح বলা হয়।