ওয়ান্না-শিতা-তি নাশতা-।উচ্চারণ
এবং খুব আস্তে আস্তে বের করে নিয়ে যায়। তাফহীমুল কুরআন
এবং যারা (মুমিনদের প্রাণের) বন্ধন খোলে কোমলভাবে।মুফতী তাকী উসমানী
এবং যারা মৃদুভাবে বন্ধন মুক্ত করে দেয়,মুজিবুর রহমান
শপথ তাদের, যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে;মাওলানা মুহিউদ্দিন খান
এবং যারা মৃদুভাবে বন্ধনমুক্ত করে দেয় ইসলামিক ফাউন্ডেশন
আর কসম সহজভাবে বন্ধনমুক্তকারীদের।আল-বায়ান
আর যারা (নেককারদের আত্মা) খুবই সহজভাবে বের করে,তাইসিরুল
আর ক্ষিপ্রগামীদের ত্বরিত এগুনোয়,মাওলানা জহুরুল হক
২. আর মৃদুভাবে বন্ধনমুক্তকারীদের(১)
(১) এটা যাদের শপথ করা হয়েছে সে ফেরেশতাগণের দ্বিতীয় বিশেষণ। বলা হয়েছে যে, যে ফেরেশতা মুমিনের রূহ কবজ করার কাজে নিয়োজিত আছে, সে আনায়াসে রূহ কবজ করে- কঠোরতা করে না। প্রকৃত কারণ এই যে কাফেরের আত্মা বের করার সময় থেকেই বরযাখের আযাব সামনে এসে যায়। এতে তার আত্মা অস্থির হয়ে দেহে আত্মগোপন করতে চায়। ফেরেশতা জোরে-জবরে টানা-হেঁচড়া করে তাকে বের করে। পক্ষান্তরে মুমিনের রূহের সামনে বরযখের সওয়াব নেয়ামত ও সুসংবাদ ভেসে উঠে। ফলে সে দ্রুতবেগে সেদিকে যেতে চায়। (কুরতুবী)
২। শপথ তাদের; যারা মৃদুভাবে (মু’মিনদের প্রাণ) বের করে।(1)
(1) نشط শব্দের অর্থ হল গিরা খুলে দেওয়া। অর্থাৎ, ফিরিশতা মু’মিনদের আত্মা খুব সহজ ও মৃদুভাবে বের করে থাকেন; যেমন কোন জিনিসের গিরা খুলে দেওয়া হয়।