فَٱلسَّـٰبِقَٰتِ سَبۡقٗا

ফাছছা-বিক-তি ছাবক-।উচ্চারণ

বারবার (হুকুম পালনের ব্যাপারে) সবেগে এগিয়ে যায়, তাফহীমুল কুরআন

তারপর দ্রুতগতিতে এগিয়ে যায়।মুফতী তাকী উসমানী

এবং যারা দ্রুত বেগে অগ্রসর হয়,মুজিবুর রহমান

শপথ তাদের, যারা দ্রুতগতিতে অগ্রসর হয় এবংমাওলানা মুহিউদ্দিন খান

আর যারা দ্রুতবেগে অগ্রসর হয়, ইসলামিক ফাউন্ডেশন

আর দ্রুতবেগে অগ্রসরমানদের।আল-বায়ান

আর (আল্লাহর নির্দেশ পালনের জন্য) ক্ষিপ্র গতিতে এগিয়ে যায়,তাইসিরুল

আর অগ্রগামীরা এগিয়েই চলেছে,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪. আর দ্রুতবেগে অগ্রসরমানদের(১),

(১) এটা তাদের চতুৰ্থ বিশেষণ। উদ্দেশ্য এই যে, যে আত্মা ফেরেশতাগণের হস্তগত হয় তাকে ভাল অথবা মন্দ ঠিকানায় পৌছানোর কাজে তারা দ্রুততায় একে অপরকে ডিঙ্গিয়ে যায়। তারা মুমিনের আত্মাকে জান্নাতের আবহাওয়ায় ও নেয়ামতের জায়গায় এবং কাফেরের আত্মাকে জাহান্নামের আবহাওয়ায় ও আযাবের জায়গায় পৌছিয়ে দেয়। (ফাতহুল কাদীর)

তাফসীরে আহসানুল বায়ান

৪। অতঃপর (শপথ তাদের;) যারা দ্রুতবেগে অগ্রসর হয়। (1)

(1) এই ফিরিশতাগণ আল্লাহর প্রত্যাদেশ নিয়ে আম্বিয়াগণ পর্যন্ত দ্রুতগতিতে পৌঁছিয়ে থাকেন। যাতে শয়তানরা তার পাত্তা না পায়। কিংবা মু’মিনদের আত্মা জান্নাতের দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে অতিশয় দ্রুততা অবলম্বন করেন।