ইন্না হাউলাই ইউহিববূনাল ‘আ-জিলাতা ওয়া ইয়াযারূনা ওয়ারআহুম ইয়াওমান ছাকীলা- ।উচ্চারণ
এসব লোক তো দ্রুত লাভ করা যায় এমন জিনিসকে (দুনিয়াকে) ভালবাসে এবং ভবিষ্যতে যে কঠিন দিন আসছে তাকে উপেক্ষা করে চলছে। ৩১ তাফহীমুল কুরআন
তারা তো (দুনিয়ার) নগদ জিনিসকে ভালোবাসে এবং তাদের সামনে যে কঠিন দিন আসছে তাকে উপেক্ষা করছে।মুফতী তাকী উসমানী
তারা ভালবাসে পার্থিব জীবনকে এবং পরবর্তী কঠিন দিনকে তারা উপেক্ষা করে চলে।মুজিবুর রহমান
নিশ্চয় এরা পার্থিব জীবনকে ভালবাসে এবং এক কঠিন দিবসকে পশ্চাতে ফেলে রাখে।মাওলানা মুহিউদ্দিন খান
এরা ভালবাসে পার্থিব জীবনকে এবং এরা পরবর্তী কঠিন দিবসকে উপেক্ষা করে চলে। ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয় এরা দুনিয়ার জীবনকে ভালবাসে আর তাদের সামনে রেখে দেয় এক কঠিন দিন।আল-বায়ান
এ লোকেরা তো পার্থিব জীবনকে ভালবাসে আর তাদের আড়ালে যে (কিয়ামাতের) কঠিন দিন (আসছে) তাকে উপেক্ষা করে।তাইসিরুল
নিঃসন্দেহ এরা ভালবাসে অস্থায়ী জীবন, আর অবহেলা করে এদের সামনের এক কঠিন দিনকে।মাওলানা জহুরুল হক
৩১
অর্থাৎ কুরাইশ গোত্রের এসব কাফেররা যে কারণে আখলাক ও আকীদা-বিশ্বাসের ক্ষেত্রে গোমরাহীকে আঁকড়ে ধরে থাকতে আগ্রহী এবং তাদের কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের “দাওয়াতে হক” বা সত্যের আহবানের প্রতি অমনযোগী, প্রকৃতপক্ষে সে কারণ হলো, তাদের দুনিয়া পূজা, আখেরাত সম্পর্কে নিরুদ্বিগ্নতা, উদাসীনতা ও বেপরোয়া ভাব। তাই একজন সত্যিকারের আল্লাহভীরু মানুষের পথ এবং এদের পথ এতটা ভিন্ন যে, এ দু’টি পথের মধ্যে সমঝোতার কোন প্রশ্নই উঠতে পারে না।
২৭. নিশ্চয় তারা ভালবাসে দুনিয়ার জীবনকে আর তারা তাদের সামনের কঠিন দিনকে উপেক্ষা করে চলে।(১)
(১) অর্থাৎ মক্কার কাফেররা যে কারণে আখলাক ও আকীদা-বিশ্বাসের ক্ষেত্রে গোমরাহীকে আঁকড়ে ধরে থাকতে আগ্রহী এবং তাদের কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সত্যের আহবানের প্রতি অমনযোগী, প্রকৃতপক্ষে সে কারণ হলো, তাদের দুনিয়া-পূজা এবং আখেরাত সম্পর্কে নিরুদ্বিগ্নতা, উদাসীনতা ও বেপরোয়া ভাব। (দেখুন: ফাতহুল কাদীর)
(২৭) নিশ্চয় তারা ত্বরান্বিত (পার্থিব) জীবনকে ভালবাসে(1) এবং তারা পরবর্তী কঠিন দিবসকে উপেক্ষা করে চলে। (2)
(1) অর্থাৎ, মক্কার কাফেররা এবং তাদের মত অন্য লোকেরা দুনিয়ার মায়াজালে বন্দী এবং তাদের সমস্ত চেষ্টা ও মনোযোগ এরই জন্য ব্যয়িত।
(2) অর্থাৎ, কিয়ামতকে। তার কঠিনতা ও ভয়াবহতার কারণে তাকে (কঠিন ও) ভারী দিন বলা হয়েছে। আর ‘উপেক্ষা করে চলে’ অর্থ, তার জন্য প্রস্তুতি গ্রহণ করে না এবং তার কোন পরোয়াও করে না।