ফামা-লিল্লাযীনা কাফারূ কিবালাকা মুহতি‘ঈন।উচ্চারণ
অতএব হে নবী, কি ব্যাপার যে, এসব কাফের তোমার দিকে ছুটে আসছে? ২৪ তাফহীমুল কুরআন
(হে রাসূল!) কাফেরদের হল কি যে, তারা তোমার দিকে ছুটে আসছে?মুফতী তাকী উসমানী
কাফিরদের হল কি যে, ওরা তোমার দিকে ছুটে আসছে –মুজিবুর রহমান
অতএব, কাফেরদের কি হল যে, তারা আপনার দিকে উর্ধ্বশ্বাসে ছুটে আসছে।মাওলানা মুহিউদ্দিন খান
কাফিরদের হল কি যে, এরা তোমার দিকে ছুটে আসছে ইসলামিক ফাউন্ডেশন
কাফিরদের কী হল যে, তারা তোমার দিকে ছুটছে,আল-বায়ান
কাফিরদের কী হল যে, তারা তোমার দিকে ছুটে আসছে (তোমার কুরআন পাঠ শুনে তোমাকে ঠাট্টা-বিদ্রূপ করার জন্য),তাইসিরুল
কিন্তু কি হয়েছে তাদের যারা অবিশ্বাস পোষণ করে, যে তারা তোমার দিকে উদগ্রীব হয়ে ছুটে আসছে --মাওলানা জহুরুল হক
২৪
যে সমস্ত লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাওয়াত ও তাবলীগের কাজ দেখে এবং কুরআনের বক্তব্য শুনে তা নিয়ে হাসি-তামাসা করা এবং তার প্রতি বিদ্রূপবান নিক্ষেপ করার জন্য চারদিক থেকে ছুটে আসতো এখানে তাদের কথা বলা হয়েছে।
৩৬. কাফিরদের হল কি যে, তারা আপনার দিকে ছুটে আসছে,
(৩৬) অবিশ্বাসীদের কি হল যে, তারা তোমার দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে।