‘আনিল ইয়ামীনি ওয়া‘আনিশশিমা-লি ‘ইঝীন।উচ্চারণ
ডান দিকে ও বাম দিক হতে দলে দলে তাফহীমুল কুরআন
ডান দিক থেকেও এবং বাম দিক থেকেও, দলে দলে। #%১১%#মুফতী তাকী উসমানী
ডান ও বাম দিক হতে দলে দলে?মুজিবুর রহমান
ডান ও বামদিক থেকে দলে দলে।মাওলানা মুহিউদ্দিন খান
দক্ষিণ ও বাম দিক হতে, দলে দলে। ইসলামিক ফাউন্ডেশন
ডানে ও বামে দলে দলে?আল-বায়ান
ডান দিক আর বাম দিক থেকে দলে দলে,তাইসিরুল
ডান দিক থেকে ও বাম দিক থেকে, দলেদলে?মাওলানা জহুরুল হক
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআন মাজীদ তেলাওয়াত করতেন, তখন কাফেরগণ দলে-দলে তাঁর কাছে জড়ো হত এবং তাঁকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করত। বলত, এই ব্যক্তি যদি জান্নাতে যায়, তবে আমরা বসে থাকব নাকি? আমরা তার আগেই সেখানে পৌঁছে যাব (রূহুল মাআনী)। এ আয়াতের ইশারা সে দিকেই।
৩৭. ডান ও বাম দিক থেকে, দলে দলে।
(৩৭) ডান ও বাম দিক হতে দলে দলে? (1)
(1) এখানে নবী (সাঃ)-এর যুগের কাফেরদের কথা উল্লেখ হয়েছে। তারা রসূল (সাঃ)-এর মজলিসে দৌড়ে দৌড়ে আসত। কিন্তু তাঁর কথা শুনে আমল করার পরিবর্তে তাঁকে নিয়ে উপহাস করত এবং দলে দলে বিভক্ত হয়ে যেত। আর তারা দাবী করত যে, যদি মুসলিমরা জান্নাতে যায়, তাহলে আমরা তাদের পূর্বে জান্নাতে প্রবেশ করব। পরের আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের এই বাতিল ধারণার খন্ডন করেছেন।