ইন্না ‘আযা-বা রব্বিহিম গাইরু মা’মূন।উচ্চারণ
কারণ তাদের প্রভুর আযাব এমন বস্তু নয় যে সম্পর্কে নির্ভয় থাকা যায়। তাফহীমুল কুরআন
নিশ্চয়ই তাদের প্রতিপালকের শাস্তি এমন নয়, যা হতে নিশ্চিন্ত থাকা যায়।মুফতী তাকী উসমানী
নিশ্চয়ই তাদের রবের শাস্তি হতে নিঃশঙ্ক থাকা যায়না –মুজিবুর রহমান
নিশ্চয় তাদের পালনকর্তার শাস্তি থেকে নিঃশঙ্কা থাকা যায় না।মাওলানা মুহিউদ্দিন খান
নিশ্চয়ই তাদের প্রতিপালকের শাস্তি হতে নিঃশংক থাকা যায় না- ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয় তাদের রবের আযাব থেকে কেউ নিরাপদ নয়।আল-বায়ান
তাদের প্রতিপালকের শাস্তি এমন যে তাত্থেকে নিজেকে নিরাপদ ভাবা যায় না,তাইসিরুল
নিশ্চয় তাদের প্রভুর শাস্তি প্রশান্তিদায়ক নয়;মাওলানা জহুরুল হক
২৮. নিশ্চয় তাদের রবের শাস্তি হতে নিঃশঙ্ক থাকা যায় না;
(২৮) নিশ্চয়ই তাদের প্রতিপালকের শাস্তি হতে নির্ভয় থাকা যায় না। (1)
(1) এটা পূর্বোক্ত বিষয়েরই তাকীদ স্বরূপ। আল্লাহর আযাব থেকে কারো নির্ভয় হওয়া উচিত নয়, বরং সর্বদা সে আযাবকে ভয় করা এবং তা হতে মুক্তি লাভের সম্ভবপর উপায় ও পন্থা অবলম্বন করা উচিত।