ওয়াল্লাযীনা হুম মিন ‘আযা-বি রব্বিহিম মুশফিকূন।উচ্চারণ
যারা তাদের প্রভুর আযাবকে ভয় করে। ১৮ তাফহীমুল কুরআন
এবং যারা তাদের প্রতিপালকের শাস্তির ভয়ে ভীত।মুফতী তাকী উসমানী
আর যারা তাদের রবের শাস্তি সম্পর্কে ভীত সন্ত্রস্ত,মুজিবুর রহমান
এবং যারা তাদের পালনকর্তার শাস্তির সম্পর্কে ভীত-কম্পিত।মাওলানা মুহিউদ্দিন খান
আর যারা তাদের প্রতিপালকের শাস্তি সম্পর্কে ভীতসন্ত্রস্ত- ইসলামিক ফাউন্ডেশন
আর যারা তাদের রবের আযাব সম্পর্কে ভীত-সন্ত্রস্ত।আল-বায়ান
যারা তাদের প্রতিপালকের শাস্তি সম্পর্কে ভীত কম্পিত,তাইসিরুল
আর যারা তাদের প্রভুর শাস্তি সম্পর্কে খোদ ভীতসন্ত্রস্ত, --মাওলানা জহুরুল হক
১৮
অন্য কথায় তাদের অবস্থা কাফেরদের মত নয়। কাফেররা দুনিয়াতে সব রকম গোনাহ, অপরাধ ও জুলুম-অত্যাচারে লিপ্ত থেকেও আল্লাহকে ভয় করে না। কিন্তু তারা নিজস্বভাবে যথাসম্ভব নৈতিকতা ও কাজ-কর্মে সদাচরণ করা সত্ত্বেও সবসময় আল্লাহর ভয়ে ভীত থাকে। সবসময় তারা এআশঙ্কা করে যে, আল্লাহর আদালতে আমাদের ত্রুটি-বিচ্যুতি আমাদের নেক কাজের তুলনায় অধিক বলে প্রমাণিত না হয় এবং এভাবে আমরা শাস্তির উপযুক্ত বলে প্রমাণিত না হই। (আরো ব্যাখ্যার জন্য দেখুন, তাফহীমুল কোরআন, সূরা আল মু’মিনূন টীকা ৫৪ এবং সূরা আয যারিয়াত, টীকা ১৯)
২৭. আর যারা তাদের রবের শাস্তি সম্পর্কে ভীত-সন্ত্রস্ত—
(২৭) আর যারা তাদের প্রতিপালকের শাস্তি সম্পর্কে ভীত-সন্ত্রস্ত।(1)
(1) অর্থাৎ, আনুগত্য এবং সৎকর্ম সম্পাদন করা সত্ত্বেও আল্লাহর মাহাত্ম্য এবং তাঁর প্রতাপের কারণে তারা তাঁর পাকড়াও-এর ভয়ে কম্পিত থাকে এবং বিশ্বাস রাখে যে, আল্লাহর রহমত যদি আমাদের উপর না হয়, তাহলে আমাদের নেক আমলগুলো আমাদের মুক্তির জন্য যথেষ্ট হবে না। যেমন, এই অর্থের হাদীস পূর্বে উল্লিখিত হয়েছে।