وَٱلَّذِينَ يُصَدِّقُونَ بِيَوۡمِ ٱلدِّينِ

ওয়াল্লায়ীনা ইউসাদ্দিকূনা বিইয়াওমিদ্দীন।উচ্চারণ

যারা প্রতিফলের দিনটিকে সত্য বলে মানে। ১৭ তাফহীমুল কুরআন

এবং যারা কর্মফল দিবসকে সত্য বলে জানেমুফতী তাকী উসমানী

এবং যারা কর্মফল দিনকে সত্য বলে জানে।মুজিবুর রহমান

এবং যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে।মাওলানা মুহিউদ্দিন খান

এবং যারা কর্মফল দিবসকে সত্য বলে জানে। ইসলামিক ফাউন্ডেশন

আর যারা প্রতিফল-দিবসকে সত্য বলে বিশ্বাস করে।আল-বায়ান

যারা বিচার দিবসকে সত্য মানে।তাইসিরুল

আর যারা বিচারের দিনকে সত্য বলে গ্রহণ করে,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১৭

অর্থাৎ দুনিয়াতে নিজেকে দায়িত্বহীন এবং জবাবদিহি থেকে মুক্ত মনে করে না। বরং এ ব্যাপারে দৃঢ় বিশ্বাস পোষণ করে যে, একদিন আল্লাহর সামনে হাজির হয়ে তাদেরকে নিজেদের সব কাজের সব হিসেব দিতে হবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২৬. আর যারা প্রতিদান দিবসকে সত্য বলে বিশ্বাস করে।

তাফসীরে আহসানুল বায়ান

(২৬) আর যারা কর্মফল দিবসকে সত্য বলে জানে। (1)

(1) অর্থাৎ, সে এ দিনকে না অস্বীকার করে। আর না সে তার ব্যাপারে কোন সন্দেহ পোষণ করে।