وَٱلَّذِينَ هُمۡ لِفُرُوجِهِمۡ حَٰفِظُونَ

ওয়াল্লাযীনাহুম লিফুরূজিহিম হা-ফিজূ ন।উচ্চারণ

যারা নিজেদের লজ্জাস্থান নিজের স্ত্রী অথবা মালিকানাধীন স্ত্রীলোকদের ছাড়া অন্যদের থেকে হিফাযত করে। ১৯ তাফহীমুল কুরআন

এবং যারা নিজেদের লজ্জাস্থানকে (সকলের থেকে) হেফাজত করে,মুফতী তাকী উসমানী

এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে।মুজিবুর রহমান

এবং যারা তাদের যৌন-অঙ্গকে সংযত রাখেমাওলানা মুহিউদ্দিন খান

এবং যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে, ইসলামিক ফাউন্ডেশন

আর যারা তাদের যৌনাংগসমূহের হিফাযতকারী।আল-বায়ান

যারা নিজেদের লজ্জাস্থান সংরক্ষণ করেতাইসিরুল

আর যারা নিজেরাই তাদের আঙ্গিক-কর্তব্যাবলী সম্পর্কে যত্নবান, --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১৯

লজ্জাস্থানের হিফাজতের অর্থ ব্যভিচার না করা এবং উলঙ্গপনা থেকেও দূরে থাকা। (ব্যাখ্যার জন্য দেখুন, তাফহীমুল কোরআন, সূরা আল মু’মিনূন টীকা ৬; আন নূর, টীকা ৩০-৩২ এবং আল আহযাব, টীকা ৬২)।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২৯. আর যারা নিজেদের যৌনাঙ্গসমূহের হিফাযতকারী(১),

(১) লজ্জাস্থানের হিফাযতের অর্থ ব্যভিচার না করা এবং উলঙ্গপনা থেকেও দূরে থাকা, অনুরূপ যাবতীয় বেহায়াপনাও এর অন্তর্ভুক্ত। (দেখুন: সা'দী)

তাফসীরে আহসানুল বায়ান

(২৯) আর যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে।