وَٱلَّذِينَ فِيٓ أَمۡوَٰلِهِمۡ حَقّٞ مَّعۡلُومٞ

ওয়াল্লাযীনা ফীআমওয়া-লিহিম হাক্কুম মা‘লূম।উচ্চারণ

যাদের সম্পদে নির্দিষ্ট হক আছে তাফহীমুল কুরআন

এবং যাদের অর্থ-সম্পদে নির্ধারিত হক আছে মুফতী তাকী উসমানী

আর যাদের সম্পদের নির্ধারিত হক রয়েছে –মুজিবুর রহমান

এবং যাদের ধন-সম্পদে নির্ধারিত হক আছেমাওলানা মুহিউদ্দিন খান

আর যাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে ইসলামিক ফাউন্ডেশন

আর যাদের ধন-সম্পদে রয়েছে নির্ধারিত হক,আল-বায়ান

যাদের ধন-সম্পদে একটা সুবিদিত অধিকার আছে,তাইসিরুল

আর যারা তাদের ধনসম্পত্তিতে নির্দিষ্ট অধিকার রেখেছে --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

এর দ্বারা যাকাত ও এমন সব খাত বোঝানো হয়েছে, যাতে অর্থ ব্যয় অবশ্য কর্তব্য। আয়াত দ্বারা স্পষ্ট করে দেওয়া হয়েছে, যাকাত দেওয়াটা গরীবদের প্রতি ধনীদের অনুকম্পা নয়; বরং এটা গরীবদের হক।

তাফসীরে জাকারিয়া

২৪. আর যাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে।

তাফসীরে আহসানুল বায়ান

(২৪) আর যাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে-(1)

(1) অর্থাৎ, ফরয যাকাত। অনেকের নিকট এ হক ব্যাপক। ওয়াজিব যাকাত ও নফল সাদাকা উভয়ই এর মধ্যে শামিল।