إِلَّا ٱلۡمُصَلِّينَ

ইল্লাল মুসাল্লীন।উচ্চারণ

তবে যারা নামায পড়ে ১৪ (তারা এ দোষ থেকে মুক্ত) । তাফহীমুল কুরআন

তবে নামাযীগণ নয়মুফতী তাকী উসমানী

তবে সালাত আদায়কারী ব্যতীত।মুজিবুর রহমান

তবে তারা স্বতন্ত্র, যারা নামায আদায় কারী।মাওলানা মুহিউদ্দিন খান

তবে সালাত আদায়কারীগণ ব্যতীত, ইসলামিক ফাউন্ডেশন

সালাত আদায়কারীগণ ছাড়া,আল-বায়ান

তবে নামায আদায়কারীরা এ রকম নয়,তাইসিরুল

তারা ব্যতীত যারা মুছল্লী, --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১৪

কোন ব্যক্তির নামায পড়ার অপরিহার্য অর্থ হলো সে আল্লাহ, রসূল কিতাব ও আখেরাতের ওপর বিশ্বাস এবং সাথে সাথে নিজের ও বিশ্বাস অনুযায়ী কাজ করার প্রচেষ্টা ও চালিয়ে যায়।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২২. তবে সালাত আদায়কারীগণ ছাড়া(১),

(১) আয়াতে সালাত আদায়কারীদের গুণাবলী বৰ্ণনা প্রসঙ্গে বলা হয়েছে, যে সালাত আদায়কারী সর্বদা সালাত প্রতিষ্ঠাকারী। এখানে সালাত প্রতিষ্ঠার অর্থ ইবনে মাসউদ, মাসরুক ও ইবরাহীম নাখায়ী এর মতে, সালাতকে তার ওয়াক্তে ফরয-ওয়াজিব খেয়াল রেখে আদায় করা। কোন কোন মুফাসসিরের মতে এখানে সালাত প্রতিষ্ঠার অর্থ, সমগ্ৰ সালাতেই সালাতের দিকে মনোযোগ নিবদ্ধ রাখা; এদিক সেদিক না তোকানো। সাহাবী ওকবা ইবনে আমের বলেন, উদ্দেশ্য এই যে, যে ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত সালাতের দিকেই নিবিষ্ট থাকে এবং ডানে বামে ও আগে পিছে তাকায় না। (ইবন কাসীর)

তাফসীরে আহসানুল বায়ান

(২২) অবশ্য নামাযীগণ এর ব্যতিক্রম;