وَمَن فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا ثُمَّ يُنجِيهِ

ওয়া মান ফিল আরদিজামী‘আন ছু ম্মা ইউনজীহ।উচ্চারণ

এমনকি, পৃথিবীর সবকিছুই দিতে চাইবে। তাফহীমুল কুরআন

এবং পৃথিবীর সমস্ত অধিবাসীকে, যাতে (এসব মুক্তিপণ দিয়ে) সে নিজেকে রক্ষা করতে পারে।মুফতী তাকী উসমানী

এবং পৃথিবীর সকলকে, যাতে এই মুক্তিপণ তাকে মুক্তি দেয়।মুজিবুর রহমান

এবং পৃথিবীর সবকিছুকে, অতঃপর নিজেকে রক্ষা করতে চাইবে।মাওলানা মুহিউদ্দিন খান

এবং পৃথিবীর সকলকে, যাতে এই মুক্তিপণ তাকে মুক্তি দেয়। ইসলামিক ফাউন্ডেশন

আর যমীনে যারা আছে তাদের সবাইকে, যাতে এটি তাকে রক্ষা করে।আল-বায়ান

আর দুনিয়ার সব্বাইকে, যাতে তা তাকে রক্ষা করতে পারে।তাইসিরুল

আর যা-কিছু আছে পৃথিবীতে সে-সমস্তটাই, -- যেন তাকে মুক্তি দেওয়া হয়।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৪. আর যমীনে যারা আছে তাদের সবাইকে, তারপর যাতে এটি তাকে মুক্তি দেয়।

তাফসীরে আহসানুল বায়ান

(১৪) এবং পৃথিবীর সকলকে, যাতে এই মুক্তিপণ তাকে মুক্তি দেয়। (1)

(1) অর্থাৎ, সন্তান-সন্ততি, স্ত্রী, ভাই ও বংশের লোক এ সকল মানুষের কাছে অতীব প্রিয়। কিন্তু কিয়ামতের দিন অপরাধী চাইবে যে, তার কাছ থেকে এই প্রিয় লোকদেরকে মুক্তিপণ বা বিনিময় স্বরূপ নিয়ে তাকে মুক্তি দেওয়া হোক! فَصِيْلَةٌ গোষ্ঠীকে বলা হয়। কেননা, তা গোত্র হতে পৃথক হয়। (আর فَصِيْلَةٌ এর অর্থ পৃথক।)