يَوۡمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلۡمُهۡلِ

ইয়াওমা তাকূনুছ ছামা-উ কালমুহল, ।উচ্চারণ

(যেদিন সেই আযাব আসবে) সেদিন আসমান গলিত রূপার মত বর্ণ ধারণ করবে। তাফহীমুল কুরআন

(সে শাস্তি হবে সেই দিন) যে দিন আকাশ তেলের গাদের মত হয়ে যাবেমুফতী তাকী উসমানী

সেদিন আকাশ হবে গলিত ধাতুর মত।মুজিবুর রহমান

সেদিন আকাশ হবে গলিত তামার মত।মাওলানা মুহিউদ্দিন খান

সেদিন আকাশ হবে গলিত ধাতুর মত ইসলামিক ফাউন্ডেশন

সেদিন আসমান হয়ে যাবে গলিত ধাতুর ন্যায়।আল-বায়ান

সেদিন আকাশ হবে গলিত রূপার মত,তাইসিরুল

সেইদিন আকাশ হয়ে যাবে গলানো তামার মতো,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

একদল মুফাস্সির এ আয়াতাংশকে فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ আয়াতাংশের সাথে সম্পৃক্ত বলে ধরে নিয়েছেন।  তারা বলেনঃ যে দিনটির স্থায়িত্ব পঞ্চাশ হাজার বছরের সমান বলা হয়েছে সেটি কিয়ামতের দিন।  মুসনাদে আহমাদ ও তাফসীরে ইবনে জারীরে হযরত আবু সায়িদ খুদরী থেকে বর্ণিত হয়েছে যে, এ আয়াতটি সম্পর্কে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলা হলো, তাহলে তো সেদিনটি খুবই দীর্ঘায়িত হবে।  একথা শুনে তিনি বললেনঃ “যার হাতে আমার প্রাণ সেই মহান সত্তার শপথ একটি ফরয নামায পড়তে দুনিয়াতে যতটুকু সময় লাগে একজন ঈমানদারের জন্য সেদিনটি তার চাইতেও সংক্ষিপ্ত হবে।” এটি সহীহ সনদে বর্ণিত রেওয়াতের হলে এটি ছাড়া এ আয়াতের অন্য কোন ব্যাখ্যা করার অবকাশই থাকতো না।  হাদীসটির সনদে উল্লেখিত বর্ণনাকারী দাররাজ এবং তার উস্তাদ আবুল হাইসাম উভয়েই যয়ীফ।

অর্থাৎ বার বার রং পরিবর্তন হবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৮. সেদিন আকাশ হবে গলিত ধাতুর মত,

তাফসীরে আহসানুল বায়ান

(৮) সেদিন আকাশ হবে গলিত ধাতুর মত।