ওয়া তাকূনুল জিবা-লুকাল‘ইহন।উচ্চারণ
আর পাহাড়সমূহ রংবেরং-এর ধুনিত পশমের মত হয়ে যাবে। ১০ তাফহীমুল কুরআন
এবং পাহাড় হয়ে যাবে রঙ্গিন পশমের মত।মুফতী তাকী উসমানী
এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত।মুজিবুর রহমান
এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত,মাওলানা মুহিউদ্দিন খান
এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত, ইসলামিক ফাউন্ডেশন
এবং পর্বতসমূহ হয়ে যাবে রঙিন পশমের ন্যায়।আল-বায়ান
আর পাহাড়গুলো হবে রঙ্গীণ পশমের মত,তাইসিরুল
আর পাহাড়গুলো হবে উলের মতো,মাওলানা জহুরুল হক
১০
পাহাড়সমূহের রং যেহেতু ভিন্ন ভিন্ন তাই তখন তা স্থানচ্যুত ওজনহীন হয়ে উড়তে থাকবে তখন মনে হবে যেন রংবেরংয়ের ধুনিত পশম বাতাসে ভেসে বেড়াচ্ছে।
৯. এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত,
(৯) এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত। (1)
(1) অর্থাৎ, ধূনিত রঙিন তুলোর মত। যেমন, সূরা ক্বারিআহতে আছে। {كَالْعِهْنِ الْمَنْفُوْش}