ওয়া নার-হু কারীবা- ।উচ্চারণ
কিন্তু আমি দেখছি তা নিকটে। ৭ তাফহীমুল কুরআন
অথচ আমি তাকে দেখছি নিকটবর্তী।মুফতী তাকী উসমানী
কিন্তু আমি দেখছি ইহা আসন্ন।মুজিবুর রহমান
আর আমি একে আসন্ন দেখছি।মাওলানা মুহিউদ্দিন খান
কিন্তু আমি দেখছি এটা আসন্ন। ইসলামিক ফাউন্ডেশন
আর আমি দেখছি তা আসন্ন।আল-বায়ান
কিন্তু আমি তা নিকটে দেখতে পাচ্ছি।তাইসিরুল
কিন্তু আমরা দেখছি এ নিকটে।মাওলানা জহুরুল হক
৭
এর দু’টি অর্থ হতে পারে।  এক, তারা এ ব্যাপারটিকে অসম্ভব মনে করে। অথচ আমাদের কাছে তা অত্যসন্ন। দ্বিতীয় অর্থ এও হতে পারে যে, তারা কিয়ামতের অনেক দূরের ব্যাপার বলে মনে করে। কিন্তু আমাদের দৃষ্টিতে তা এত কাছের যেন আগামীকালই সংঘটিত হবে।
৭. কিন্তু আমরা দেখছি তা আসন্ন।(১)
(১) কারও কারও মতে এখানে স্থান ও কালের দিক দিয়ে দূর ও নিকট বোঝানো হয়নি; সম্ভাব্যতার ও বাস্তবতার দূরবর্তীতা বোঝানো হয়েছে। আয়াতের অর্থ এই যে তারা কেয়ামতের বাস্তবতা বরং সম্ভাব্যতাকেও সুদূর পরাহত মনে করে আর আমি দেখছি যে, এটা নিশ্চিত। (দেখুন: কুরতুবী)
(৭) কিন্তু আমি এটাকে আসন্ন দেখছি।(1)
(1) ‘সুদূর’ অর্থ, অসম্ভব। আর ‘আসন্ন’ বা ‘নিকট’ অর্থ, সুনিশ্চিত। অর্থাৎ, কাফেররা কিয়ামতকে অসম্ভব মনে করে থাকে। আর মুসলিমদের বিশ্বাস হল যে, তা অবশ্যই ঘটবে। যেহেতু, كُلُّ مَا هُوَ آتٍ فَهُوَ قَرِيْبٌ অর্থাৎ, প্রতিটি জিনিস যা আসবে তা অতি নিকটেই।