লিলক-ফিরীনা লাইছা লাহূদা-ফি‘।উচ্চারণ
যে আযাব কাফেরের জন্য অবধারিত।  তা প্রতিরোধ করার কেউ নেই। তাফহীমুল কুরআন
যা কাফেরদের জন্য অবধারিত, যা রোধ করতে পারে এমন কেউ নেই।মুফতী তাকী উসমানী
কাফিরদের জন্য, ইহা প্রতিরোধ করার কেহ নেই।মুজিবুর রহমান
কাফেরদের জন্যে, যার প্রতিরোধকারী কেউ নেই।মাওলানা মুহিউদ্দিন খান
কাফিরদের জন্যে, এটা প্রতিরোধ করার কেউ নেই। ইসলামিক ফাউন্ডেশন
কাফিরদের উপর, যার কোন প্রতিরোধকারী নেই।আল-বায়ান
কাফিরদের জন্য তা প্রতিরোধ করার কেউ নেইতাইসিরুল
অবিশ্বাসীদের জন্য, এর প্রতিরোধকারী কেউ নেই --মাওলানা জহুরুল হক
২. কাফিরদের জন্য, এটাকে প্রতিরোধ করার কেউ নেই।(১)
(১) এখানে কাফেরদের উপর আযাব আসার কিছু স্বরূপ বৰ্ণিত হয়েছে যে, এই আযাব কাফেরদের জন্যে দুনিয়াতে কিংবা আখেরাতে কিংবা উভয় জাহানে অবধারিত। একে প্রতিহত করার সাধ্য কারও নেই। এ আযাব আল্লাহ তা'আলার পক্ষ থেকে আসবে যিনি অবস্থান, সম্মান ও ক্ষমতা সর্বদিক থেকেই সবার উপরে। (সা'দী)
(২) অবিশ্বাসীদের জন্য, এটা প্রতিরোধ করবার কেউ নেই।