مِّنَ ٱللَّهِ ذِي ٱلۡمَعَارِجِ

মিনাল্লা-হি যিল মা‘আ-রিজ।উচ্চারণ

আল্লাহর পক্ষ থেকে, যিনি উর্ধ্বারোহণের সোপান সমূহের অধিকারী তাফহীমুল কুরআন

তা আসবে আল্লাহর পক্ষ থেকে, যিনি আরোহণের পথসমূহের মালিক। মুফতী তাকী উসমানী

ইহা আসবে আল্লাহর নিকট হতে যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী।মুজিবুর রহমান

তা আসবে আল্লাহ তা’আলার পক্ষ থেকে, যিনি সমুন্নত মর্তবার অধিকারী।মাওলানা মুহিউদ্দিন খান

এটা আসবে আল্লাহ্ র নিকট হতে, যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী। ইসলামিক ফাউন্ডেশন

ঊর্ধ্বারোহণের সোপানসমূহের অধিকারী আল্লাহর পক্ষ থেকে,আল-বায়ান

(যে শাস্তি আসবে) আল্লাহর নিকট হতে যিনি আসমানে উঠার সিঁড়িগুলোর মালিক,তাইসিরুল

আল্লাহ্‌র নিকট থেকে, যিনি উন্নয়নের সোপানের অধিকর্তা।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

মূল ইবারতে ذِي الْمَعَارِجِ শব্দ ব্যবহৃত হয়েছে। معرج শব্দের বহুবচন হলো معارج । এর অর্থ হলো ধাপ বা সিড়ি, অথবা এমন জিনিস যার সাহায্যে ওপরে ওঠা যায়। আল্লাহ‌ তা’আলাকে معارج এর অধিকারী বলার মানে হলো তাঁর সত্তা অনেক উচ্চ ও সমুন্নত। তার দরবারে পৌঁছার জন্য ফেরেশতাদের একের পর এক ওপর দিকে উঠতে হয়। পরবর্তী আয়াতে এ বিষয়টিই বলা হয়েছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

‘আরোহণের পথসমূহ’ দ্বারা এমন সব পথ বোঝানো হয়েছে, যা দিয়ে ফেরেশতাগণ ঊর্ধ্বজগতে আরোহণ করে। এখানে বিশেষভাবে তার উল্লেখ করা হয়েছে এ কারণে যে, পরের আয়াতে ঊর্ধ্বলোকে ফেরেশতাদের আরোহণ করার কথা আসছে।

তাফসীরে জাকারিয়া

৩. এটা আসবে আল্লাহর কাছ থেকে, যিনি উর্ধ্বারোহনের সোপানসমূহের অধিকারী।(১)

(১) আয়াতে আল্লাহ তা'আলার বিশেষণ (ذِي الْمَعَارِجِ) অর্থ যিনি সুউচ্চ স্থানে আরশের উপর আছেন; উচ্চতার অধিকারী, আবার ক্ষমতা, সম্মতি প্রতিপত্তির দিক দিয়েও তিনি সবার উপরে। তার কাছে কোন কিছু পৌঁছার জন্য উপরের দিকেই যায়। (সা’দী)

তাফসীরে আহসানুল বায়ান

(৩) এটা আসবে আল্লাহর নিকট হতে যিনি সোপান-শ্রেণীর অধিকারী। (1)

(1) (সোপান বা সিড়িসমূহ বলতে সাত আসমানকে বুঝানো হয়েছে।) অথবা আয়াতের অর্থঃ বহু মর্যাদা ও মহত্ত্বের অধিকারী, যাঁর দিকে ফিরিশতাগণ আরোহণ করেন।