ছু ম্মা ফী ছিলছিলাতিন যার‘উহা- ছাব‘ঊনা যির-‘আন ফাছলুকূহ।উচ্চারণ
এবং সত্তর হাত লম্বা শিকল দিয়ে বেঁধে ফেলো। তাফহীমুল কুরআন
তারপর ওকে এমন শিকলে গেঁথে দাও, যার পরিমাণ হবে সত্তর হাত।মুফতী তাকী উসমানী
পুনরায় তাকে শৃংখলিত কর সত্তর হাত দীর্ঘ এক শৃংখলে।মুজিবুর রহমান
অতঃপর তাকে শৃঙ্খলিত কর সত্তর গজ দীর্ঘ এক শিকলে।মাওলানা মুহিউদ্দিন খান
‘পুনরায় তাকে শৃংখলিত কর সত্তর হস্ত দীর্ঘ এক শৃংখলে’, ইসলামিক ফাউন্ডেশন
‘তারপর তাকে বাঁধ এমন এক শেকলে যার দৈর্ঘ্য হবে সত্তর হাত।’আল-বায়ান
তারপর ওকে শিকল দিয়ে বাঁধ- সত্তর হাত দীর্ঘ এক শিকলে,তাইসিরুল
"তারপর তাকে এক শিকলে আবদ্ধ করো যার দৈঘ্য হচ্ছে সত্তর হাত।মাওলানা জহুরুল হক
৩২. তারপর তাকে শৃংখলিত কর এমন এক শেকলে যার দৈঘ্য হবে সত্তর হাত(১),
(১) অর্থাৎ ফেরেশতাদেরকে আদেশ করা হবে, এই অপরাধীকে ধর এবং তার গলায় বেড়ি পরিয়ে দাও। অতঃপর তাকে সত্তর গজ দীর্ঘ এক শিকলে গ্রথিত করে দাও। এ শিকল সংক্রান্ত এক বর্ণনা হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যদি এ শিকলের একটি গ্রন্থি আসমান থেকে দুনিয়াতে পাঠানো হয় তবে (অতি ভারী হওয়ার কারণে) রাতের আগেই যমীনে এসে পড়বে। যদিও আসমান ও যমীনের মাঝের দূরত্ব পাঁচশত বছরের পথ। আর সেটা যদি শিকলের মাথার অংশ হয় (অর্থাৎ আরো বড় ও ভারী হয়) তারপর যদি তা জাহান্নামে ফেলা হয় তবে সেটা তার নিম্নভাগে পৌছতে চল্লিশ বছর লাগবে”। (তিরমিযী: ২৫৮৮, মুসনাদে আহমাদ: ২/১৯৭)
(৩২) পুনরায় সত্তর হাত দীর্ঘ এক শৃঙ্খলে তাকে শৃঙ্খলিত কর।’(1)
(1) এই ذِرَاعٌ (হাত) কার হবে? এবং এটা কত বড় হবে? তার বিবরণ দেওয়া সম্ভব নয়। তবে এ থেকে জানা গেল যে, শিকলের দৈর্ঘ্য ৭০ হাত পরিমাণ হবে। (এবং তা দিয়ে তাকে বাঁধা হবে।)