হালাকা ‘আন্নী ছুলতা-নিয়াহ।উচ্চারণ
আমার সব ক্ষমতা ও প্রতিপত্তি বিনাশ প্রাপ্ত হয়েছে। ১৯ তাফহীমুল কুরআন
আমার থেকে আমার সব ক্ষমতা লুপ্ত হয়ে গেল!মুফতী তাকী উসমানী
আমার ক্ষমতাও অপসৃত হয়েছে।মুজিবুর রহমান
আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল।মাওলানা মুহিউদ্দিন খান
‘আমার ক্ষমতাও বিনষ্ট হয়েছে।’ ইসলামিক ফাউন্ডেশন
‘আমার ক্ষমতাও আমার থেকে চলে গেল!আল-বায়ান
আমার (সব) ক্ষমতা আধিপত্য নিঃশেষ হয়ে গেছে,তাইসিরুল
আমার কর্তৃত্ব আমার থেকে বিনাশ হয়ে গেছে।মাওলানা জহুরুল হক
১৯
মূল আয়াতে আছে هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ (হালাকা আন্নি সুলতানিয়া)। سلطان সুলতান শব্দটি দলীল-প্রমাণ অর্থেও ব্যবহৃত হয় আবার ক্ষমতা, কর্তৃত্ব প্রভাব প্রতিপত্তি অর্থেও ব্যবহৃত হয়। দলিল-প্রমাণ অর্থে গ্রহণ করলে তার অর্থ হবে, আমি দলীল ও যুক্তি-প্রমাণের যে তুবড়ি ছুটাতাম তা আর এখানে চলবে না। এখন আত্মপক্ষ সমর্থনের মত কোন প্রমাণই আমার কাছে নেই। আর ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাব প্রতিপত্তি অর্থে গ্রহণ করলে তার অর্থ হবে, আমি যে শক্তিতে বলীয়ান হয়ে পৃথিবীতে বুক টান করে চলতাম তা খতম হয়ে গিয়েছে। এখানে আমার কোন দলবল বা সেনাবাহিনী নেই, আমার আদেশ মেনে চলারও কেউ নেই। এখানে তো আমি এমন একজন অসহায় মানুষের মত দাঁড়িয়ে আছি যে আত্মরক্ষার জন্যও কিছু করতে সক্ষম নয়।
২৯. আমার ক্ষমতাও বিনষ্ট হয়েছে।
(২৯) আমার ক্ষমতাও অপসৃত হয়েছে।’ (1)
(1) অর্থাৎ, যেমন আমার মাল আমার কোন উপকারে এল না, অনুরূপ উচ্চপদ, মর্যাদা, আধিপত্য ও রাজত্বও আমার কোন কাজে দিল না। আজ আমি একাই এখানে সাজা ভুগতে বাধ্য।