ইয়া-লাইতাহা- ক-নাতিল ক-দিয়াহ।উচ্চারণ
হায়! আমার সেই মৃত্যুই (যা দুনিয়াতে এসেছিলো) যদি চূড়ান্ত হতো। ১৮ তাফহীমুল কুরআন
আহা! মৃত্যুতেই যদি আমার সব শেষ হয়ে যেত!মুফতী তাকী উসমানী
হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হত!মুজিবুর রহমান
হায়, আমার মৃত্যুই যদি শেষ হত।মাওলানা মুহিউদ্দিন খান
‘হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হত। ইসলামিক ফাউন্ডেশন
‘হায়, মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হত’!আল-বায়ান
‘হায়! (দুনিয়ার) মৃত্যুই যদি আমার শেষ (অবস্থা) হত!তাইসিরুল
"হায় আফসোস! এইটাই যদি আমার শেষ হতো!মাওলানা জহুরুল হক
১৮
অর্থাৎ দুনিয়ার জীবন আমার মৃত্যুবরণের পর সবকিছু যদি নিশ্চিহ্ন হয়ে যেতো এবং আর কোন জীবন যদি না থাকতো।
২৭. হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হত!
(২৭) হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হত! (1)
(1) অর্থাৎ, যদি মৃত্যুটাই আমার শেষ ফায়সালা হত এবং পুনরায় আমাকে জীবিত না করা হত, তাহলে এই মন্দ দিন আমাকে দেখতে হত না।