وَلَمۡ أَدۡرِ مَا حِسَابِيَهۡ

ওয়া লাম আদরি মা-হিছা-বিয়াহ।উচ্চারণ

এবং আমার হিসেব যদি আমি আদৌ না জানতাম তাহলে কতই না ভাল হত। ১৭ তাফহীমুল কুরআন

আর আমি জানতেই না পারতাম, আমার হিসাব কী?মুফতী তাকী উসমানী

এবং আমি যদি না জানতাম আমার হিসাব!মুজিবুর রহমান

আমি যদি না জানতাম আমার হিসাব!মাওলানা মুহিউদ্দিন খান

‘এবং আমি যদি না জানতাম আমার হিসেব ! ইসলামিক ফাউন্ডেশন

‘আর যদি আমি না জানতাম আমার হিসাব’!আল-বায়ান

আর আমার হিসাব কী তা যদি আমি না-ই জানতাম,তাইসিরুল

"আর আমি যদি কখনো জানতাম না আমার এই হিসাবটি কী।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১৭

অর্থাৎ পৃথিবীতে আমি যা করে এসেছি তা যদি আমাকে আদৌ বলা না হতো। এ আয়াতের আরেকটি অর্থ এও হতে পারে যে, আমি ইতিপূর্বে আদৌ জানতাম না যে, হিসেব কি জিনিস। কোনদিন আমার কল্পনাও আসেনি যে, আমাকে একদিন আমার কার্যাবলীর হিসেব দিতে হবে এবং আমার অতীত কাজ-কর্ম সব আমার সামনে পেশ করা হবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২৬. আর আমি যদি না জানতাম আমার হিসেব!

তাফসীরে আহসানুল বায়ান

(২৬) এবং আমি যদি না জানতাম আমার হিসাব। (1)

(1) অর্থাৎ, যদি আমাকে জানানো না হত। কারণ সমস্ত হিসাব তার প্রতিকূলে হবে।