وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَٰلَيۡتَنِي لَمۡ أُوتَ كِتَٰبِيَهۡ

ওয়া আম্মা-মান ঊতিয়া কিতা-বাহূবিশিমা-লিহী ফাইয়াকূলুইয়া- লাইতানী লাম ঊতা কিতা-বিয়াহ।উচ্চারণ

আর যার আমলনামা তার বাঁ হাতে দেয়া হবে ১৫ সে বলবেঃ হায়! আমার আমলনামা যদি আমাকে আদৌ দেয়া না হতো ১৬ তাফহীমুল কুরআন

আর সেই ব্যক্তি, যার আমলনামা দেওয়া হবে তার বাম হাতে; সে বলবে, আহা! আমাকে যদি আমলনামা দেওয়াই না হত!মুফতী তাকী উসমানী

কিন্তু যার ‘আমলনামা তার বাম হস্তে দেয়া হবে সে বলবেঃ ‘হায়! আমাকে যদি দেয়াই না হত আমার ‘আমলনামা!মুজিবুর রহমান

যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবেঃ হায় আমায় যদি আমার আমল নামা না দেয়া হতো।মাওলানা মুহিউদ্দিন খান

কিন্তু যার ‘আমলনামা তার বাম হস্তে দেওয়া হবে, সে বলবে, ‘হায়! আমাকে যদি দেওয়াই না হত আমার ‘আমলনামা, ইসলামিক ফাউন্ডেশন

কিন্তু যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে সে বলবে, ‘হায়, আমাকে যদি আমার আমলনামা দেয়া না হত’!আল-বায়ান

কিন্তু যার ‘আমালনামা বাম হাতে দেয়া হবে সে বলবে, ‘হায়! আমাকে যদি আমার ‘আমালনামা না দেয়া হত,তাইসিরুল

আর তার ক্ষেত্রে যাকে তার বই তার বাম হাতে দেওয়া হবে সে তখন বলবে -- "হায় আমার আফসোস! আমার এই বই যদি আমায় কখনো দেখানো না হতো, --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১৫

সূরা ইনশিকাকে বলা হয়েছে, “আর যাকে পিছন দিক থেকে আমলনামা দেয়া হবে।” সম্ভবত তা হবে এভাবে, অপরাধীর প্রথম থেকেই তার অপরাধী হওয়ার বিষয়টি জানা থাকবে। তার আমলনামায় কি আছে তাও ঠিকঠাক তার জানা থাকবে। তাই সে অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও বাঁ হাত বাড়িয়ে তা গ্রহণ করবে এবং সঙ্গে সঙ্গেই নিজের পেছনের দিকে লুকিয়ে ফেলবে যাতে কেউ তা দেখতে না পায়।

১৬

অর্থাৎ হাশরের ময়দানে প্রকাশ্যে আমার হাতে এ আমলনামা দিয়ে সবার সামনে লাঞ্ছিত ও অপমানিত না করে যে শাস্তি দেয়ার তা দিয়ে ফেললেই ভালো হতো।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২৫. কিন্তু যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবে, হায়! আমাকে যদি দেয়াই না হত আমার আমলনামা,

তাফসীরে আহসানুল বায়ান

(২৫) কিন্তু যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, সে বলবে, ‘হায়! আমাকে যদি দেওয়াই না হত আমার আমলনামা। (1)

(1) কেননা, আমল-নামা বাম হাতে পাওয়াই হবে দুর্ভাগ্যের লক্ষণ।