ইন্নী জানানতুআন্নী মুলা-কিন হিছা-বিয়াহ।উচ্চারণ
আমি জানতাম, আমাকে হিসেবের সম্মুখীন হতে হবে। ১৪ তাফহীমুল কুরআন
আমি আগেই বিশ্বাস করেছিলাম আমাকে অবশ্যই হিসাবের সম্মুখীন হতে হবে।মুফতী তাকী উসমানী
আমি জানতাম যে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে।মুজিবুর রহমান
আমি জানতাম যে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে।মাওলানা মুহিউদ্দিন খান
‘নিশ্চয়ই আমি জানতাম যে, আমাকে আমার হিসেবের সম্মুখীন হতে হবে।’ ইসলামিক ফাউন্ডেশন
‘আমার দৃঢ় বিশ্বাস ছিল যে, আমি আমার হিসাবের সম্মুখীন হব’।আল-বায়ান
আমি জানতাম যে, আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে।’তাইসিরুল
আমি নিশ্চয়ই জানতাম যে আমি আলবৎ আমার এই হিসাবের সম্মুখীন হতে যাচ্ছি।মাওলানা জহুরুল হক
১৪
অর্থাৎ তারা তাদের এ সৌভাগ্যের কারণ হিসেবে বলবে যে, দুনিয়ার জীবনে তারা আখেরাতকে ভুলে ছিল না। বরং একদিন তাদেরকে আল্লাহর সামনে হাজির হয়ে সব কৃতকর্মের হিসেব দিতে হবে এ বিশ্বাস নিয়েই তারা সেখানে জীবন যাপন করেছিল।
২০. আমি দৃঢ়বিশ্বাস করতাম যে, আমাকে আমার হিসেবের সম্মুখীন হতে হবে।
(২০) আমার পূর্ণ বিশ্বাস ছিল যে, আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে।’ (1)
(1) অর্থাৎ, আখেরাতের হিসাব-কিতাবের প্রতি আমার পূর্ণ বিশ্বাস ছিল।