ছুবহা-না রব্বিকা রব্বিল ‘ইঝঝাতি ‘আম্মা-ইয়াসিফূন।উচ্চারণ
তারা যেসব কথা তৈরি করছে তা থেকে পাক-পবিত্র তোমার রব, তিনি মর্যাদার অধিকারী। তাফহীমুল কুরআন
তোমার প্রতিপালক, যিনি ক্ষমতার মালিক, তারা যা বলছে, তা হতে পবিত্র।মুফতী তাকী উসমানী
তারা যা আরোপ করে তা হতে পবিত্র ও মহান তোমার রাব্ব, যিনি সকল ক্ষমতার অধিকারী।মুজিবুর রহমান
পবিত্র আপনার পরওয়ারদেগারের সত্তা, তিনি সম্মানিত ও পবিত্র যা তারা বর্ণনা করে তা থেকে।মাওলানা মুহিউদ্দিন খান
এরা যা আরোপ করে তা হতে পবিত্র ও মহান তোমার প্রতিপালক, যিনি সকল ক্ষমতার অধিকারী। ইসলামিক ফাউন্ডেশন
তারা যা ব্যক্ত করে তোমার রব তা থেকে পবিত্র মহান, সম্মানের মালিক।আল-বায়ান
সকল সম্মান ও ক্ষমতার রব্ব, তোমার প্রতিপালক পবিত্র ও মহান সে সকল কথাবার্তা হতে যা তারা আরোপ করে।তাইসিরুল
মহিমা কীর্তিত হোক তোমার প্রভুর -- পরম মর্যাদা সম্পন্ন প্রভুর, তারা যা-কিছু আরোপ করে তা থেকে বহু ঊর্ধ্বে।মাওলানা জহুরুল হক
১৮০. তারা যা আরোপ করে, তা থেকে পবিত্র ও মহান আপনার রব, সকল ক্ষমতার অধিকারী।
(১৮০) ওরা যা আরোপ করে, তা হতে তোমার প্রতিপালক পবিত্র ও মহান, যিনি সকল সম্মান (ও ক্ষমতা)র অধিকারী। (1)
(1) এখানে আল্লাহ তাআলার ঐ সকল কল্পিত ত্রুটি থেকে পবিত্রতার কথা ঘোষণা করা হয়েছে, যা মুশরিকরা আল্লাহর জন্য বর্ণনা করে থাকে, যেমন তাঁর সন্তান আছে, বা তাঁর কোন অংশীদার আছে। এরূপ ত্রুটি বান্দার মাঝে আছে এবং সন্তান বা অংশীদারের প্রয়োজন তাদেরই হয়। মহান আল্লাহ তা থেকে অনেক ঊর্ধ্বে ও তিনি পবিত্র। কারণ, তিনি কারো মুখাপেক্ষী নন যে, তাঁর সন্তান বা কোন অংশীদারের প্রয়োজন হবে।