ওয়া আবসির ফাছাওফা ইউবসিরূন।উচ্চারণ
এবং দেখতে থাকো, শিগ্গির তারা নিজেরাও দেখে নেবে। তাফহীমুল কুরআন
এবং দেখতে থাক, অচিরেই তারা নিজেরাও দেখতে পাবে।মুফতী তাকী উসমানী
তুমি তাদেরকে পর্যবেক্ষণ কর, শীঘ্রই তারা পরিণাম প্রত্যক্ষ করবে।মুজিবুর রহমান
এবং দেখতে থাকুন, শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।মাওলানা মুহিউদ্দিন খান
তুমি এদেরকে পর্যবেক্ষণ কর, শীঘ্রই এরা প্রত্যক্ষ করবে।ইসলামিক ফাউন্ডেশন
আর তাদেরকে পর্যবেক্ষণ কর, অচিরেই তারা দেখবে (এর পরিণাম)।আল-বায়ান
আর দেখতে থাক, শীঘ্রই তারা দেখতে পাবে (ঈমান ও কুফুরীর পরিণাম)।তাইসিরুল
আর লক্ষ্য রাখো, কেননা তারাও শীঘ্রই দেখতে পাবে।মাওলানা জহুরুল হক
১৭৯. আর আপনি তাদেরকে পর্যবেক্ষণ করুন, শীঘ্রই তারা দেখতে পাবে।
(১৭৯) তুমি (ওদেরকে) পর্যবেক্ষণ কর, শীঘ্রই ওরা (সত্যপ্রত্যাখ্যানের পরিণাম) প্রত্যক্ষ করবে।(1)
(1) এ বাক্যটি তা’কীদ স্বরূপ পুনরুক্ত হয়েছে অথবা প্রথম বাক্যের উদ্দেশ্য পার্থিব ঐ সকল শাস্তি যা মক্কাবাসীর উপর বদর, উহুদ ও অন্যান্য যুদ্ধে মুসলিমদের হাতে হত্যা ইত্যাদি রূপে এসেছিল। আর দ্বিতীয় বাক্যে পারলৌকিক ঐ শাস্তির প্রতি ইঙ্গিত করা হয়েছে, যা এ সকল কাফের ও মুশরিকরা পরকালে ভোগ করবে।