وَأَبۡصِرۡهُمۡ فَسَوۡفَ يُبۡصِرُونَ

ওয়া আবসিরহুম ফাছাওফা ইউবসিরূন।উচ্চারণ

এবং দেখতে থাকো, শীঘ্রই তারা নিজেরাও দেখে নেবে। ৯৪ তাফহীমুল কুরআন

এবং তাদেরকে দেখতে থাক। অচিরেই তারা নিজেরাও দেখতে পাবে।মুফতী তাকী উসমানী

তুমি তাদেরকে পর্যবেক্ষণ কর, শীঘ্রই তারা প্রত্যক্ষ করবে।মুজিবুর রহমান

এবং তাদেরকে দেখতে থাকুন। শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।মাওলানা মুহিউদ্দিন খান

তুমি এদেরকে পর্যবেক্ষণ কর, শীঘ্রই এরা প্রত্যক্ষ করবে। ইসলামিক ফাউন্ডেশন

আর তাদেরকে পর্যবেক্ষণ কর, অচিরেই তারা দেখবে (এর পরিণাম) ।আল-বায়ান

আর তাদেরকে দেখতে থাক, তারা শীঘ্রই দেখতে পাবে (ঈমান ও কুফুরীর পরিণাম)।তাইসিরুল

আর তাদের প্রতি লক্ষ্য রাখো, কেননা তারাও শীঘ্রই দেখতে পাবে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৯৪

অর্থাৎ বেশীদিন যেতে না যেতেই তারা নিজেদের পরাজয় ও তোমার বিজয় স্বচক্ষে দেখে নেবে। একথা যেভাবে বলা হয়েছিল ঠিক সেভাবেই সত্য প্রমাণিত হয়েছে। এ আয়াতগুলো নাযিল হবার পর বড়জোর ১৪/১৫ বছর অতিক্রান্ত হয়ে থাকবে। মক্কার কাফেররা নিজেদের চোখেই রসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাঁর নিজের শহরে বিজয়ীর বেশে প্রবেশ দেখে নিয়েছে এবং তারপর এর কিছুকাল পরেই তারা দেখে নিয়েছে, ইসলাম কেবলমাত্র আরবের ওপরেই নয় বরং বিশাল পারস্য ও রোমান সাম্রাজ্যের ওপরও বিজয়ী হয়েছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৭৫. আর আপনি তাদেরকে পর্যবেক্ষণ করুন, শীঘ্রই তারা দেখতে পাবে।

তাফসীরে আহসানুল বায়ান

(১৭৫) তুমি ওদেরকে পর্যবেক্ষণ কর,(1) শীঘ্রই ওরা (সত্য-প্রত্যাখ্যানের পরিণাম) প্রত্যক্ষ করবে।

(1) অর্থাৎ, দেখতে থাক যে, কখন তাদের উপর আল্লাহর আযাব আসছে?