وَإِنَّ جُندَنَا لَهُمُ ٱلۡغَٰلِبُونَ

ওয়া ইন্না জুনদানা-লাহুমুল গা-লিবূন।উচ্চারণ

এবং আমার সেনাদলই বিজয়ী হবে। ৯৩ তাফহীমুল কুরআন

এবং নিশ্চয়ই আমার বাহিনীই হবে জয়যুক্ত।মুফতী তাকী উসমানী

এবং আমার বাহিনীই হবে বিজয়ী।মুজিবুর রহমান

আর আমার বাহিনীই হয় বিজয়ী।মাওলানা মুহিউদ্দিন খান

এবং আমার বাহিনীই হবে বিজয়ী। ইসলামিক ফাউন্ডেশন

আর নিশ্চয় আমার বাহিনীই বিজয়ী হবে।আল-বায়ান

আর আমার সৈন্যরাই বিজয়ী হবেতাইসিরুল

আর নিঃসন্দেহ আমাদের সেনাদল -- তারাই তো হবে বিজয়ী।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৯৩

আল্লাহর সেনাদল বলতে এমন ঈমানদারদেরকে বুঝানো হয়েছে যারা আল্লাহর রসূলের আনুগত্য করে এবং তাঁর সহযোগী হয়। তাছাড়া এমন অদৃশ্য শক্তিও এর অন্তর্ভুক্ত হয় যাদের সাহায্যে মহান আল্লাহ‌ সত্যপন্থীদেরকে সাহায্য-সহায়তা দান করে থাকেন।

এ সাহায্য ও বিজয়ের অর্থ অবশ্যই এ নয় যে, প্রত্যেক যুগে আল্লাহর প্রত্যেক নবী এবং তাঁর প্রত্যেক অনুসারী দল রাজনৈতিক বিজয়ই লাভ করবেন। বরং এ বিজয় বহু ধরনের হবে। রাজনৈতিক বিজয়ও এর মধ্যে একটি। যেখানে আল্লাহর নবীগণ এ ধরনের প্রাধান্য লাভ করেননি সেখানেও তাঁদের নৈতিক প্রাধান্য প্রমাণিত হয়েই থাকবে। যেসব জাতি তাদের কথা মানেনি এবং তাদের দেয়া হিদায়াতের বিরোধী পথ অবলম্বন করেছে তারা শেষ পর্যন্ত বরবাদই হয়ে গেছে। মূর্খতা ও ভ্রষ্টতার যে দর্শনই মানুষ তৈরি করেছে এবং যে বিকৃত জীবনাচরণই জোরপূর্বক প্রচলন করা হয়েছে তা সবই কিছুদিন পর্যন্ত টিকে থাকার পর শেষ পর্যন্ত স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। কিন্তু হাজার হাজার বছর থেকে আল্লাহর নবীগণ যে সত্যগুলোকে প্রকৃত সত্য হিসেবে পেশ করে এসেছেন তা আগেও ছিল অপরিবর্তনীয় এবং আজও অপরিবর্তিত রয়েছে। কেউ তাকে স্বস্থান থেকে নড়াতে পারেনি।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৭৩. এবং আমাদের বাহিনীই হবে বিজয়ী।

তাফসীরে আহসানুল বায়ান

(১৭৩) এবং নিঃসন্দেহে আমার বাহিনীই বিজয়ী হবে। (1)

(1) যেমন অন্য স্থানে বলেছেন, (كَتَبَ اللهُ لاَغْلِبَنَّ اَنَا وَرُسُلِيْ) (সূরা মুজাদালাহ ২১ আয়াত)