لَكُنَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ

লাকুন্না-‘ইবা-দাল্লা-হিল মুখলাসীন।উচ্চারণ

তাহলে আমরা হতাম আল্লাহর নির্বাচিত বান্দা। ৯২ তাফহীমুল কুরআন

তবে আমরাও আল্লাহর মনোনীত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। #%৩৪%#মুফতী তাকী উসমানী

তাহলে অবশ্যই আমরা আল্লাহর একনিষ্ঠ বান্দা হতাম’’।মুজিবুর রহমান

তবে আমরা অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা হতাম।মাওলানা মুহিউদ্দিন খান

‘আমরা অবশ্যই আল্লাহ্ র একনিষ্ঠ বান্দা হতাম।’ ইসলামিক ফাউন্ডেশন

তাহলে অবশ্যই আমরা আল্লাহর মনোনীত বান্দা হতাম’।আল-বায়ান

তাহলে আমরা অবশ্যই আল্লাহর একনিষ্ঠ বান্দাহ হতাম।তাইসিরুল

তাহলে আমরা আল্লাহ্‌র নিষ্ঠাবান বান্দা হতে পারতাম।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৯২

একই বিষয়বস্তু সূরা ফাতিরের ৪২ আয়াতে আলোচিত হয়েছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

মূর্তিপূজকগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগে ইয়াহুদী ও খ্রিস্টানদেরকে বলত, আমাদের উপর যদি কোন আসমানী কিতাব নাযিল হত, তবে আমরা তা তোমাদের অপেক্ষা বেশি বিশ্বাস করতাম এবং তার অনুসরণে তোমাদের চেয়ে অগ্রগামী থাকতাম। এ আয়াতে তারই জবাব দেওয়া হয়েছে। অনুরূপ বিষয়বস্তু সূরা ফাতিরেও (৩৪ : ৪২) গত হয়েছে।

তাফসীরে জাকারিয়া

১৬৯. আমরা অবশ্যই আল্লাহর একনিষ্ঠ বান্দা হতাম।

তাফসীরে আহসানুল বায়ান

(১৬৯) তাহলে আমরা অবশ্যই আল্লাহর বিশুদ্ধ-চিত্ত দাস হতাম।’(1)

(1) এখানে ذِكر -এর অর্থ হল, আল্লাহর কোন গ্রন্থ বা পয়গম্বর। অর্থাৎ কাফেররা কুরআন অবতীর্ণ হওয়ার পূর্বে বলত যে, আমাদের নিকটেও যদি কোন আসমানী কিতাব অবতীর্ণ হত, যেমন পূর্বের মানুষদের প্রতি তাওরাত ইত্যাদি অবতীর্ণ হয়েছে অথবা কোন পথপ্রদর্শক ও সতর্ককারী আসত, তবে আমরাও আল্লাহর খাস বান্দা হয়ে যেতাম।