ফাকাফারূবিহী ফাছাওফা ইয়া‘লামূন।উচ্চারণ
কিন্তু (যখন সে এসে গেছে) তখন তারা তাঁকে অস্বীকার করেছে। এখন শিগ্গির তারা (তাদের এ নীতির ফল) জানতে পারবে। তাফহীমুল কুরআন
তা সত্ত্বেও তারা তার কুফরীতে লিপ্ত হল। সুতরাং তারা অচিরেই জানতে পারবে।মুফতী তাকী উসমানী
কিন্তু তারা কুরআন প্রত্যাখ্যান করল এবং শীঘ্রই তারা জানতে পারবে।মুজিবুর রহমান
বস্তুতঃ তারা এই কোরআনকে অস্বীকার করেছে। এখন শীঘ্রই তারা জেনে নিতে পারবে,মাওলানা মুহিউদ্দিন খান
কিন্তু এরা কুরআন প্রত্যাখ্যান করল এবং শীঘ্রই এরা জানতে পারবে; ইসলামিক ফাউন্ডেশন
অতঃপর তারা তা অস্বীকার করল অতএব শীঘ্রই তারা জানতে পারবে (এর পরিণাম)।আল-বায়ান
কিন্তু (এখন কুরআন আসার পর) তারা সেটা অমান্য ও অস্বীকার করল। তারা শীঘ্রই জানতে পারবে (এর পরিণাম)।তাইসিরুল
কিন্তু তারা এতে অবিশ্বাস পোষণ করে, কাজেই শীঘ্রই তারা জানতে পারবে।মাওলানা জহুরুল হক
১৭০. কিন্তু তারা কুরআনের সাথে কুফরী করল। সুতরাং শীঘ্রই তারা জানতে পারবো(১);
(১) অর্থাৎ তারা তাদের কাছে নাযিলকৃত কিতাব কুরআনের সাথে কুফৱী করেছে। অচিরেই তারা এ কুফরীর পরিণাম জানতে পারবে। (জালালাইন)
(১৭০) কিন্তু ওরা তা (কুরআন) প্রত্যাখ্যান করল(1) এবং শীঘ্রই ওরা এর পরিণাম জানতে পারবে।(2)
(1) অর্থাৎ, যখন তাদের মনের বাসনা অনুযায়ী নবী (সাঃ) পথপ্রদর্শক হিসাবে এসে গেলেন, কুরআন মাজীদও অবতীর্ণ করে দেওয়া হল, তখন তারা তাঁর প্রতি ঈমান না এনে তাঁকে অস্বীকার করে বসল!
(2) এটা তাদের জন্য ধমক যে, এই অস্বীকারের কুফল অতি তাড়াতাড়ি তারা জানতে পারবে।