ওয়ামা-মিন্নাইল্লা-লাহূমাক-মুম মা‘লূম।উচ্চারণ
আর আমাদের অবস্থা তো হচ্ছে এই যে, আমাদের মধ্য থেকে প্রত্যেকের একটি স্থান নির্ধারিত রয়েছে। ৯১ তাফহীমুল কুরআন
আর (ফেরেশতাগণ তো বলে) আমাদের প্রত্যেকেরই আছে এক নির্দিষ্ট স্থান।মুফতী তাকী উসমানী
‘‘আমাদের প্রত্যেকের জন্যই নির্ধারিত স্থান রয়েছে,মুজিবুর রহমান
আমাদের প্রত্যেকের জন্য রয়েছে নির্দিষ্ট স্থান।মাওলানা মুহিউদ্দিন খান
‘আমাদের প্রত্যেকের জন্যেই নির্ধারিত স্থান রয়েছে, ইসলামিক ফাউন্ডেশন
আমাদের* প্রত্যেকের জন্যই একটা নির্ধারিত স্থান রয়েছে।আল-বায়ান
আমাদের (ফেরেশতাদের) প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট স্থান আছে।তাইসিরুল
আর "আমাদের মধ্যে এমন কেউ নেই যার জন্যে নির্ধারিত আবাস নেই,মাওলানা জহুরুল হক
৯১
অর্থাৎ আল্লাহর সন্তান হওয়া তো দূরের কথা, আমাদের অবস্থা তো হচ্ছে এই যে, আমাদের মধ্যে যার জন্য যে মর্যাদা ও স্থান নির্ধারিত হয়েছে তা থেকে সামান্যতমও এদিক ওদিক করার ক্ষমতা কারো নেই।
১৬৪. আর (জিবরীল বললেন) আমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত স্থান রয়েছে,
(১৬৪) (জিবরীল বলেছিল), আমাদের প্রত্যেকের জন্যই নির্ধারিত স্থান রয়েছে; (1)
(1) অর্থাৎ, আল্লাহর ইবাদতের জন্য। এ কথাটি ফিরিশতাদের।