ইল্লা-‘ইবাদাল্লা-হিল মুখলাসীন।উচ্চারণ
যেগুলো তাঁর একনিষ্ঠ বান্দারা ছাড়া অন্যেরা তাঁর ওপর আরোপ করে। তাফহীমুল কুরআন
তবে আল্লাহর মনোনীত বান্দাগণ (নিরাপদ থাকবে)।মুফতী তাকী উসমানী
আল্লাহর একনিষ্ঠ বান্দারা ব্যতীত।মুজিবুর রহমান
তবে যারা আল্লাহর নিষ্ঠাবান বান্দা, তারা গ্রেফতার হয়ে আসবে না।মাওলানা মুহিউদ্দিন খান
আল্লাহ্ র একনিষ্ঠ বান্দাগণ ব্যতীত, ইসলামিক ফাউন্ডেশন
তবে আল্লাহর (আনুগত্যের জন্য) নির্বাচিত বান্দাগণ ছাড়া।আল-বায়ান
কিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দারা এসব কথা বলে না।তাইসিরুল
আল্লাহ্র নিষ্ঠাবান বান্দারা ব্যতীত।মাওলানা জহুরুল হক
১৬০. তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাগণ ছাড়া,
(১৬০) আল্লাহর বিশুদ্ধ চিত্ত দাসগণ এর ব্যতিক্রম। (1)
(1) অর্থাৎ, তারা আল্লাহ সম্পর্কে এমন কথা বলে না, যা থেকে তিনি পবিত্র। এটা মুশরিকদেরই অভ্যাস। অথবা উদ্দেশ্য হল যে, জ্বিন ও মুশরিকদেরকেই জাহান্নামে উপস্থিত করা হবে, আল্লাহর বিশুদ্ধ ও মনোনীত বান্দাদেরকে নয়। তাদের জন্য তো আল্লাহ তাআলা জান্নাত তৈরী করে রেখেছেন। এই অর্থে এ বাক্যটি لَمُحْضَرُوْنَ থেকে ‘ইস্তিসনা’ (ব্যতিক্রান্ত)। আর মাঝে আল্লাহর পবিত্রতা বর্ণনামূলক বাক্য ‘জুমলাহ মু’তারিযবাহ’ (মাঝে সম্পর্কহীন বিচ্ছিন্ন বাক্য)।