فَأۡتُواْ بِكِتَٰبِكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

ফা’তূবিকিতা-বিকুম ইন কুনতুম সা-দিকীন।উচ্চারণ

তাহলে আনো তোমাদের সে কিতাব, যদি তোমরা সত্যবাদী হও। ৮৮ তাফহীমুল কুরআন

তবে নিয়ে এসো তোমাদের সেই কিতাব যদি তোমরা সত্যবাদী হও।মুফতী তাকী উসমানী

তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব উপস্থিত কর।মুজিবুর রহমান

তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আন।মাওলানা মুহিউদ্দিন খান

তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব উপস্থিত কর। ইসলামিক ফাউন্ডেশন

অতএব তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব নিয়ে আস।আল-বায়ান

তোমরা সত্যবাদী হলে নিয়ে এসো তোমাদের কিতাব।তাইসিরুল

তেমন হলে তোমাদের গ্রন্থ নিয়ে এস, যদি তোমরা সত্যবাদী হও।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৮৮

অর্থাৎ ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করার জন্য দু’টি বুনিয়াদই হতে পারে। এ ধরনের কথা তারা বলতে পারে প্রত্যক্ষ দর্শনের ভিত্তিতে অথবা এ ধরনের দাবী যারা করে তাদের কাছে আল্লাহ‌র এমন কোন কিতাব থাকতে হবে যাতে আল্লাহ‌ নিজেই ফেরেশতাদেরকে নিজের কন্যা বলে উল্লেখ করে থাকবেন। এখন এ বিশ্বাসের প্রবক্তারা যদি কোন প্রত্যক্ষ দর্শনের দাবী করতে না পারে এবং এমন কোন কিতাবও তাদের কাছে না থাকে, যাতে একথা বলা হয়েছে, তাহলে নিছক উড়ো কথার ভিক্তিতে একটি দ্বীনী বিশ্বাস প্রতিষ্ঠিত করে নেয়া এবং বিশ্ব-জাহানের মালিকের সাথে সুস্পষ্ট হাস্যকর কথা সম্পৃক্ত করে দেয়ার চাইতে বড় মূর্খতা ও বোকামি আর কী হতে পারে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৫৭. তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব(১) উপস্থিত কর।

(১) কাতাদাহ বলেন, এখানে কিতাব বলে, গ্রহণযোগ্য ওযর উদ্দেশ্য। (তাবারী)

তাফসীরে আহসানুল বায়ান

(১৫৭) তোমরা সত্যবাদী হলে তোমাদের গ্রন্থ উপস্থিত কর। (1)

(1) অর্থাৎ, এই বিশ্বাসের শুদ্ধতা বিবেক মেনে নেয় না যে, আল্লাহর সন্তান আছে; তাতেও আবার কন্যাসন্তান। যদি তাই হয়, তাহলে কোন প্রমাণ দেখাও, আল্লাহর নাযিলকৃত কোন একটি কিতাব দেখাও, যাতে আল্লাহর সন্তানের স্বীকারোক্তি বা প্রমাণ আছে?