أَمۡ خَلَقۡنَا ٱلۡمَلَـٰٓئِكَةَ إِنَٰثٗا وَهُمۡ شَٰهِدُونَ

আম খালাকনাল মালাইকাতা ইনা-ছাওঁ ওয়া হুম শা-হিদূন।উচ্চারণ

সত্যই কি আমি ফেরেশ্‌তাদেরকে মেয়ে হিসেবে সৃষ্টি করেছি এবং তারা স্বচক্ষে প্রত্যক্ষ করে একথা বলছে? তাফহীমুল কুরআন

নাকি আমি যখন ফেরেশতাদেরকে নারী বানিয়েছিলাম, তখন তারা তা প্রত্যক্ষ করছিল?মুফতী তাকী উসমানী

অথবা আমি কি মালাইকাকে নারী রূপে সৃষ্টি করেছি, আর তারা তা প্রত্যক্ষ করেছিল?মুজিবুর রহমান

না কি আমি তাদের উপস্থিতিতে ফেরেশতাগণকে নারীরূপে সৃষ্টি করেছি?মাওলানা মুহিউদ্দিন খান

অথবা আমি কি ফেরেশতাদেরকে নারীরূপে সৃষ্টি করেছিলাম, আর এরা প্রত্যক্ষ করছিল ? ইসলামিক ফাউন্ডেশন

অথবা আমি কি ফেরেশতাদেরকে নারীরূপে সৃষ্টি করেছিলাম আর তারা তা প্রত্যক্ষ করছিল?আল-বায়ান

নাকি আমি ফেরেশতাদেরকে মেয়ে হিসেবে সৃষ্টি করেছিলাম আর তারা (অর্থাৎ মক্কার কাফিররা সেখানে) হাজির ছিল?তাইসিরুল

অথবা, আমরা কি ফিরিশ্‌তাদের নারীরূপে সৃষ্টি করেছিলাম, আর তারা সাক্ষী ছিল?মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৫০. অথবা আমরা কি ফেরেশতাদেরকে নারীরূপে সৃষ্টি করেছিলাম আর তারা দেখেছিল?(১)

(১) অন্যস্থানে এসেছে, “আর তারা রহমানের বান্দা ফেরেশতাগণকে নারী গণ্য করেছে; এদের সৃষ্টি কি তারা দেখেছিল? তাদের সাক্ষ্য অবশ্যই লিপিবদ্ধ করা হবে এবং তাদেরকে জিজ্ঞেস করা হবে।” (সূরা আয-যুখরুফ: ১৯)

তাফসীরে আহসানুল বায়ান

(১৫০) অথবা ওরা কি উপস্থিত ছিল, যখন আমি ফিরিশতাদেরকে নারীরূপে সৃষ্টি করেছিলাম? (1)

(1) অর্থাৎ, এরা যে ফিরিশতাদিগকে আল্লাহর কন্যা বলে, তবে আমি যখন ফিরিশতা সৃষ্টি করেছিলাম, তখন কি তারা সে স্থানে উপস্থিত ছিল এবং তারা ফিরিশতাদের মধ্যে নারীত্বের কোন চিহ্ন লক্ষ্য করেছিল?