وَإِنَّ يُونُسَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ

ওয়া ইন্না ইঊনুছা লামিনাল মুরছালীন।উচ্চারণ

আর অবশ্যই ইউনুস রসূলদের একজন ছিল। ৭৭ তাফহীমুল কুরআন

নিশ্চয়ই ইউনুসও ছিল রাসূলগণের অন্তর্ভুক্ত।মুফতী তাকী উসমানী

ইউনুসও ছিল রাসূলদের একজন।মুজিবুর রহমান

আর ইউনুসও ছিলেন পয়গম্বরগণের একজন।মাওলানা মুহিউদ্দিন খান

ইউনুসও ছিল রাসূলদের একজন। ইসলামিক ফাউন্ডেশন

আর নিশ্চয় ইউনুসও ছিল রাসূলদের একজন।আল-বায়ান

ইউনুসও ছিল রসূলদের একজন।তাইসিরুল

আর নিশ্চয়ই ইউনুস ছিলেন রসূলগণের অন্যতম।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৭৭

কুরআন মজীদে এ তৃতীয়বার হযরত ইউনুস আলাইহিস সালামের বিষয় আলোচিত হয়েছে। এর আগে সূরা ইউনুস ও সূরা আম্বিয়ায় তাঁর আলোচনা এসেছে এবং আমি তার ব্যাখ্যা করেছি। (দেখুন তাফহীমুল কুরআন সূরা ইউনুস, ৯৮-১০০ টীকা এবং সূরা আল আম্বিয়া, ৮২-৮৫ টীকা)

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৩৯. আর নিশ্চয় ইউনুস ছিলেন রাসূলদের একজন।

তাফসীরে আহসানুল বায়ান

(১৩৯) নিশ্চয় ইউনুসও ছিল রসূলদের একজন।